আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বিমান ছিনতাইয়ের আশঙ্কায় ভারতের তিন বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা

বিমান ছিনতাইয়ের আশঙ্কায় ভারতের তিন বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা

বিমান ছিনতাইয়ের আশঙ্কায় ভারতের মুম্বাই, চেন্নাই ও হায়দরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। রোববার এই তিন বিমানবন্দর থেকে উড্ডয়নকারী বিমান একযোগে ছিনতাই পরিকল্পনার তথ্য পায় দেশটির বিমানবন্দর নিরাপত্তা সংস্থাগুলো। এর পরপরই এই সতর্কতা জারি করা হয়।

এনডিটিভি বলছে, এ তিন বিমানবন্দরে ছিনতাইবিরোধী মহড়া পুরোদমে শুরু হয়েছে এবং জাতীয় নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার মুম্বাই, চেন্নাই ও হায়দরাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নকারী বিমান একযোগে ছিনতাই পরিকল্পনার বিষয়ে বিমানবন্দর নিরাপত্তা সংস্থার কাছে তথ্য এসেছে। ২৩ জনের একটি দল ওই বিমান ছিনতাইয়ের পরিকল্পনার সঙ্গে জড়িত বলে নিরাপত্তা সংস্থার কাছে একটি মেইল আসে।

এর পরই ওই তিন গুরুত্বপূর্ণ বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। শনিবার মুম্বাইয়ের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার কাছে এক নারী ই-মেইলে ওই ছিনতাই পরিকল্পনার তথ্য দেন। ই-মেইলে তিনি বলেন, রোববার তিন বিমানবন্দর থেকে বিমান ছিনতাইয়ের বিষয়ে তিনি ছয় ব্যক্তিকে একটি রেস্তোঁরায় আলোচনা করতে শুনেছেন।

এনডিটিভি বলছে, দেশটির বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সকে (সিআইএসএফ) সতর্ক করে দেয় মুম্বাই পুলিশ। কাউন্টার টেররিজমের দলের সদস্যদেরকেও বিমানবন্দরে মোতায়েন করা হয়েছে। এছাড়া বিমানবন্দরের প্রবেশ পথ ও পার্কিং লটে নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে ছিনতাইবিরোধী মহড়ায় সিআইএসএফের ডগ স্কোয়াড ও কুইক রিঅ্যাকশন টিমের সদস্যরা অংশ নিয়েছে। বিমানসংস্থাগুলোকে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সিআইএসএফ।

যাত্রীদের শেষ মুহূর্তে চেক ইন না দেয়ার আহ্বান জানিয়েছে এয়ারলাইন্সগুলো। বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীকে সহায়তা করতে যাত্রীদের পরামর্শ দেয়া হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত