আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

তুরস্কে গণভোট : এগিয়ে এরদোয়ান

তুরস্কে গণভোট : এগিয়ে এরদোয়ান

তুরস্কে সরকার ব্যবস্থা পরিবর্তন নিয়ে গণভোটে ভোট গ্রহণ শেষে প্রকাশিত ফলাফলে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে এরদোয়ান শিবির।

গণভোটে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শিবির জয়ী হলে তার হাতে দেশের ক্ষমতা কুক্ষিগত হবে। রাষ্ট্রপতিশাসিত প্রজাতন্ত্রে বদলে যাবে তুরস্ক। আর এর মধ্য দিয়ে চাইলে ২০২৯ সাল পর্যন্ত নির্দ্বিধায় ক্ষমতায় থাকতে পারবেন তিনি।

সংসদীয় সরকার ব্যবস্থা পরিবর্তন করে রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করতে সংবিধান সংশোধন করা হবে কি না- এ প্রশ্নের ওপর রোববার দিনভর ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট গৃহীত হয়। বিদেশে থাকা তুর্কিরা অনলাইনে ভোট দিয়েছেন।

তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুর দেওয়া সবশেষ খবর মতে, গৃহীত ভোটের ৯৭ শতাংশের গণনা শেষে দেখা যাচ্ছে,  হ্যাঁ-ভোট পড়েছে ৫১ দশমিক ৪৪ শতাংশ এবং না-ভোট পড়েছে ৪৮ দশমিক ৪৭ শতাংশ। হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ভোটে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট এরদোয়ানের পক্ষের হ্যাঁ-ভোট জয়ী হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এরদোয়ানের সমর্থকরা দাবি করছেন, সংসদীয় সরকার ব্যবস্থার বদলে নির্বাহী ক্ষমতার অধিকারী রাষ্ট্রপতিশাসিত সরকার প্রবর্তিত হলে দেশের জন্য ভালো হবে। তবে বিরোধীদের দাবি, এর মাধ্যমে কর্তৃত্ববাদ আরো পোক্ত ও প্রতিষ্ঠিত হবে।

হ্যাঁ-ভোট জিতলে আগামী ২০২৯ সাল পর্যন্ত তুরস্কের প্রেসিডেন্ট পদে আসীন থাকবেন এরদোয়ান।

এদিকে, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির প্রদেশে একটি ভোটকেন্দ্রে সহিংসতায় নিহত হয়েছেন তিনজন।

গণভোটে বৈধ ভোটার সংখ্যা প্রায় ৫ কোটি ৫০ লাখ। ১ লাখ ৬৭ হাজার ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি


শেয়ার করুন

পাঠকের মতামত