আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

পর্তুগালে বিমান বিধ্বস্তে নিহত ৫

পর্তুগালে বিমান বিধ্বস্তে নিহত ৫

পর্তুগালের রাজধানী লিসবনের কাছে একটি ছোট বিমান বিধ্বস্তে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছে আরও কমপক্ষে চারজন। সোমবার লিসবনের একটি সুপার মার্কেটের পাশে ওই বিমান বিধ্বস্ত হয়েছে।

দেশটির এমারজেন্সি সার্ভিস বলছে, বিধ্বস্ত বিমানের এক পাইলট, তিন আরোহী ও দুর্ঘটনা স্থলে থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আরও চারজন আহত হয়েছেন।

এমারজেন্সি সার্ভিসের অপারেশনাল কমান্ডার মিগুয়েল ক্রুজ বার্তাসংস্থা এপিকে বলেন, নিহতদের মধ্যে সুইস বংশোদ্ভূত এক পাইলট ও ফরাসি তিন যাত্রী রয়েছে। এছাড়া পর্তুগালের এক ট্রাক চালকও মারা গেছেন।

সোমবার পর্তুগালের রাজধানী থেকে ২০ কিলোমিটার পশ্চিমের শহর টায়ারস অ্যারোড্রোম থেকে আন্তর্জাতিক সময় সকাল ১১টায় উড্ডয়নের কিছুক্ষণ পর ওই বিমানটি বিধ্বস্ত হয়। রানওয়ে থেকে এক মাইল দূরে ট্রাকের মালামাল খালাসের সময় বিমানটি বিধ্বস্ত হয়। এতে ট্রাক চালকের প্রাণহানি ঘটে।

এ সময় ট্রাকটি আগুনে ঢেকে যায়। এছাড়া আহতরা সুপারমার্কেটে কেনাকাটা করছিলেন। স্থানীয় কর্মকর্তারা বলছেন, প্রায় তিন ডজন ফায়ার সার্ভিস কর্মীকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়। বিমান বিধ্বস্তের ঘটনায় পাশের একটি বাড়ি কালো ধোঁয়ায় ঢেকে যায়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত