আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

৮ জুন যুক্তরাজ্যে আগাম নির্বাচন

৮ জুন যুক্তরাজ্যে আগাম নির্বাচন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের আগাম সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা অনুমোদন করেছে পার্লামেন্ট।

ফলে ৮ জুনই হবে এই নির্বাচন। নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করেছে দলগুলো।

বুধবার যুক্তরাজ্যের হাউস অব কমন্সে এ নিয়ে ভোটাভুটি হয়। আগাম নির্বাচনের পক্ষে পড়েছে ৫২২টি ভোট এবং বিপক্ষে পড়েছে মাত্র ১৩টি। লেবার পার্টি ও লিব ডেম পার্টি সমর্থন দেওয়ায় অনুমোদনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশের অনেক বেশি ভোট পড়েছে থেরেসা মের আগাম নির্বাচনের পক্ষে।

প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, জনগণের নতুন ম্যান্ডেট ব্রেক্সিট আলোচনায় তার হাতকে আরো শক্তিশালী করবে এবং ভবিষ্যতে স্থিতিশীলতা নিশ্চিত হবে।

লেবার পার্টির বিরোধী নেতা জেরেমি কর্বিন আগাম নির্বাচনকে স্বাগত জানিয়েছেন। তবে মত পরিবর্তন করায় ও প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হওয়ায় থেরেসা মের সমালোচনা করেন তিনি।

পরবর্তী সাধারণ নির্বাচন হওয়ার কথা ২০২০ সালে। কিন্তু যুক্তরাজ্যের সাংবিধানিক ধারা ‘ফিক্সড টার্ম পার্লামেন্টস অ্যাক্ট’ নির্ধারিত সময়ের আগে নতুন নির্বাচন আয়োজন অনুমোদন করে, যদি কিনা তাতে সংসদ সদস্যদের দুই-তৃতীয়াংশের মত থাকে।

সংসদ সদস্যদের উদ্দেশে থেরেসা মে বলেন, ব্রেক্সিট আলোচনা শুরুর আগে নতুন নির্বাচন আয়োজনের সুযোগ রয়েছে। তা ছাড়া বেক্সিট আলোচনায় সফল হওয়ার জন্য শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন রয়েছে।

হাউস অব কমন্সে ভোটাভুটির মধ্যেই নতুন নির্বাচন নিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন নেতারা। লেবার পার্টি এ নির্বাচনে জয়ের জন্য মরিয়া হয়ে লড়বে। কিন্তু রক্ষণশীল টরি পার্টির যে জনপ্রিয়তা রয়েছে, তা ধরে রেখেই নির্বাচনী বৈতরণী পার হতে চান থেরেসা মে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত