আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বাবরি মসজিদ: আদভানীসহ ২১ জনের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা

বাবরি মসজিদ: আদভানীসহ ২১ জনের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা

অযোধ্যার বাবরি মসজিদ মামলায় বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানীসহ ২১ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা চালাতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে নির্দেশ দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। একইসঙ্গে রায়বেরলি ও লখনৌ আদালতকে দু’বছরের মধ্যে এই মামলার নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি পি সি ঘোষ এবং বিচারপতি আর এফ নরিম্যানের বেঞ্চ বুধবার এই নির্দেশ দিয়েছে।

বাবরি মসজিদ ভাঙ্গার ঘটনায় পৃথক দু’টি আদালতে মামলা হয়েছিল। প্রথম মামলাটি হয় করসেবকদের বিরুদ্ধে লখনৌ আদালতে। আর শীর্ষ বিজেপি নেতাদের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি হয় রায়বেরলি আদালতে।  বিচারপতি পি সি ঘোষ এবং বিচারপতি আর এফ নরিম্যানের বেঞ্চ গত ৬ এপ্রিল ইঙ্গিত দিয়েছিল দুই আদালতের মামলারই একসঙ্গে শুনানি হতে পারে। বাবরি মসজিদ নিয়ে মামলা চলছে ২৫ বছর ধরে। তাই মামলাটি  দু’বছরের মধ্যে নিষ্পত্তি করতে দুই আদালতকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

মামলার বিবাদি বিজেপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা চালানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিল সিবিআই ।  রাজস্থানের রাজ্যপালের দায়িত্বে থাকা কল্যাণ সিংহকে এই মামলার বাইরে রাখা হয়েছে। দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পরই তার বিরুদ্ধে এই মামলা চালু করা হবে। নিম্ন আদালতগুলিকে প্রতিদিন এই মামলার শুনানি চালু রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি, যে সব বিচারকরা এই মামলার সঙ্গে জড়িত, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোভাবেই তাদের বদলি করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত