আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ফ্রান্সে পুলিশের ওপর হামলা : নিহত ২

ফ্রান্সে পুলিশের ওপর হামলা : নিহত ২

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে প্যারিসে আততায়ীর গুলিতে একজন পুলিশ এবং পরে সম্ভাব্য হামলাকারী দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন পুলিশ সদস্য।

পুলিশের একটি টহলদলের ওপর আচমকা একজন অস্ত্রধারী গুলি ছুড়লে ওই পুলিশ সদস্য মারা যান। এরপর পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী মারা যায়।

শহরের কেন্দ্রে যেখানে গোলাগুলি হয়েছে, পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় এলাকা বলে পরিচিত ‘দ্য চ্যাম্পস এলিসি’ বন্ধ করে দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র পিয়েরে হেনরি ব্রান্ডেট বলেছেন, নিহত পুলিশ কর্মকর্তাকে ‘টার্গেট’ করে গুলি করা হয়েছে। কিন্তু এই হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনই কোনো ধারণা তিনি দিতে পারেননি। ইতিমধ্যেই সন্ত্রাসবিরোধী তদন্ত শুরু হয়েছে।

ফ্রান্সে ২০১৫ সালে সন্ত্রাসী হামলার পর থেকে জরুরি অবস্থা জারি রয়েছে।

ঘটনার সময় প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরা শেষবারের মতো টেলিভিশনে নিজেদের বক্তব্য তুলে ধরছিলেন। নির্বাচনে ইসলামী জঙ্গিদের প্রতিহত করা এবং ফরাসি নাগরিকদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্ব পাচ্ছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত