আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

তালেবানদের হামলায় প্রাণ গেল ১৪০ জনের

তালেবানদের হামলায় প্রাণ গেল ১৪০ জনের

আফগানিস্তানের উত্তরাঞ্চলে সেনাবাহিনীর পোশাকে তালেবানদের হামলায় অন্তত ১৪০ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার উত্তরাঞ্চলের মাজার-ই- শরিফ শহরে সেনাবাহিনীর ঘাঁটিতে এ হামলার দায় স্বীকার করেছে তালেবান।

শনিবার উত্তরাঞ্চল মাজার-ই- শরিফের এক কর্মকর্তা বলেন, কমপক্ষে ১৪০ সেনা নিহত ও আরো অনেকে আহত হয়েছেন। তবে অন্যান্য কর্মকর্তা হতাহতের পরিমাণ আরো বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

সরকারিভাবে হতাহতের তথ্য প্রকাশ না হওয়ায় ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন। এর আগে শুক্রবার মার্কিন এক কর্মকর্তা তালেবানের হামলায় ৫০ জনের প্রাণহানির তথ্য জানায়।

ওই কর্মকর্তা বলেন, ১০ জনের বেশি তালেবান জঙ্গি আফগান সেনাবাহিনীর পোশাকে পরে সেনাবাহিনীর গাড়ি চালিয়ে ওই ঘাঁটিতে পৌছায়। সেখানে রাতের খাবার খাওয়ার সময় সেনাবাহিনীর সদস্যদের ওপর গুলি চালায় জঙ্গিরা। জঙ্গিরা রকেটচালতি গ্রেনেড ও রাইফেল ব্যবহার করে হামলা চালায়।

শনিবার তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, আফগানিস্তানের উত্তরাঞ্চলে সম্প্রতি তালেবানের জ্যেষ্ঠ কয়েকজন নেতাকে হত্যার প্রতিশোধে ওই হামলা চালানো হয়েছে।

এদিকে, আফগান সেনাবাহিনীকে সহায়তার জন্য পশ্চিমা সামরিক জোট ন্যাটো নেতৃত্বাধীন সেনাবাহিনীর উপদেষ্টাদেরকে ওই ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। তবে আন্তর্জাতিক কোনো সৈন্য ওই হামলায় জড়িয়ে পড়েনি।

পশ্চিমা বিশ্ব সমর্থিত আফগান সরকার দীর্ঘদিন ধরে দেশটিতে তালেবান জঙ্গি ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই চালিয়ে আসছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত