আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন চীনের প্রেসিডেন্ট

সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন চীনের প্রেসিডেন্ট

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে বিতর্ক ও উত্তেজনার মধ্যেই তিনি যৌথ যুদ্ধ কমান্ড সিস্টেম ত্বরান্বিত করা ও যুদ্ধ প্রস্তুতির প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। এমন এক সময় চীনের এ প্রেসিডেন্ট সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন, যখন প্রতিবেশী উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক উত্তেজনা চলছে।

দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি ও সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান শি জিনপিং পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড পরিদর্শনের সময় শি জিনপিং সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন।

এ সময় তিনি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা ও সেনাবাহিনীকে দুর্নীতি এড়িয়ে চলার ওপর গুরুত্বারোপ করেন। ৬৩ বছর বয়সী চীনের এই প্রেসিডেন্ট কমিউনিস্ট পার্টি, সেনাবাহিনী ও দেশটির সরকারের নেতৃত্বে রয়েছেন। চলতি বছরই তার সরকারের মেয়াদের পাঁচ বছর পূর্ণ হবে।

এ বছরের শেষ দিকে দলটির ১৯তম কংগ্রেসে পরবর্তী পাঁচ বছরের জন্য তিনি পুনর্নির্বাচিত হতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে। বিশ্বের সর্ববৃহৎ সেনাবাহিনী পিএলএ’র (২৩ লাখ সেনা) সদস্য ও কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও ‘সেন্স অব গেইন’ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন শি জিনপিং।

যুদ্ধের প্রস্তুতির জন্য সেনাবাহিনীর সচেতনতা বৃদ্ধি, পরিবর্তনশীল পরিস্থিতি মোকাবেলা ও যুদ্ধ দক্ষতা বাড়ানোর জন্য অবিরাম প্রচেষ্টা অব্যাহত রাখতে সামরিক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

শি জিনপিং এমন এক সময় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতির জন্য নির্দেশ দিলেন যখন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীনের সামুদ্রিক বিবাদ বাড়ছে। চীনের মূল ভূখণ্ড থেকে ৮০০ মাইলেরও বেশি আয়তনের দ্বীপ ও দক্ষিণ চীন সাগরের পুরো মালিকানা দাবি করে আসছে চীন। তবে এতে আপত্তি জানিয়ে সাগর ও দ্বীপের মালিকানা দাবি করছে ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই ও ভিয়েতনাম।

ওই এলাকায় কৃত্রিম দ্বীপ তৈরি করে সামরিক সরঞ্জাম ও সেনাবাহিনী মোতায়েন রেখেছে চীন। এ অঞ্চলের চলমান উত্তেজনা এবং ক্রোধের অন্যতম উৎস দক্ষিণ চীন সাগর সংকট।

এদিকে উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে কোরীয় উপদ্বীপে মার্কিন রণতরী মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যাপক উত্তেজনা চলছে। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন রণতরীর বহরের সঙ্গে জাপানের নৌ-বাহিনীর দুটি জাহাজ যৌথ মহড়ায় অংশ নিয়েছে। এর জেরে রোববার উত্তর কোরিয়া সামরিক শক্তি প্রদর্শন করতে হামলা চালিয়ে মার্কিন রণতরী ডুবিয়ে দেয়ার হুমকি দিয়েছে।

উত্তর কোরিয়ার হুমকি থেমে নেই এখানেই। যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র অস্ট্রেলিয়ায়ও পারমাণবিক হামলা চালানোর হুমকি দিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া বলছে, ক্যানবেরা যদি অন্ধভাবে এবং প্রবল আগ্রহ নিয়ে যুক্তরাষ্ট্রের পদাঙ্ক অনুসরণ করে তাহলে দেশটিতে হামলা চালানো হবে।

চীনের এই প্রেসিডেন্ট তার বক্তব্যে, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির কর্তৃত্বকে দৃঢ়ভাবে সুরক্ষিত রাখতে সামরিক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দলীয় নেতৃত্ব অনুসরণ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়েরও আহ্বান জানান তিনি। ২০১৭ সালকে পার্টি ও দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন শি জিনপিং।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত