আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মার্কিন রণতরীর বহরে যোগ দিল জাপান, ডুবিয়ে দেয়ার হুমকি উ. কোরিয়ার

মার্কিন রণতরীর বহরে যোগ দিল জাপান, ডুবিয়ে দেয়ার হুমকি উ. কোরিয়ার

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মাঝেই আবারো বিমানবাহী মার্কিন রণতরীতে হামলা চালিয়ে ডুবিয়ে দেয়ার হুমকি দিয়েছে পিয়ংইয়ং। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন রণতরীর বহরের সঙ্গে জাপানের নৌবাহিনীর দুটি জাহাজ যৌথ মহড়ায় অংশ নেয়ায় রোববার উত্তর কোরিয়া হুমকি দিয়ে বলছে, পিয়ংইয়ং তার সামরিক শক্তি প্রদর্শন করতে হামলা চালিয়ে মার্কিন রণতরী ডুবিয়ে দিতে প্রস্তুত রয়েছে।

উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে ক্রমবর্ধমান উত্তেজনা দেখা দেয়ায় মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কার্ল ভিনশন’কে কোরীয় উপদ্বীপে পাঠানোর নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের এই উত্তেজনার মাঝেই এশিয়ায় মার্কিন মিত্র দেশগুলোতেও হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।

কোরীয় দ্বীপে ওই মার্কিন রণতরী পৌঁছেছে কিনা সেবিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি যুক্তরাষ্ট্র। তবে দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, কিছুদিনের মধ্যেই সেখানে মার্কিন রণতরী পৌঁছাবে; এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনিও।

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দল ওয়ার্কার্স পার্টি নিয়ন্ত্রণাধীন দৈনিক দ্য রোডং সিনমুনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমাদের বিপ্লবী বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। শুধুমাত্র একক হামলা চালিয়ে পারমাণবিক অস্ত্রবাহী মার্কিন রণতরী ডুবিয়ে দিতেও প্রস্তুত রয়েছে তারা।

কোরীয় এই দৈনিক মার্কিন রণতরীকে পশুর সঙ্গে তুলনা করে বলছে, আমাদের সামরিক শক্তিমত্তা প্রদর্শনের আসল মহড়া হবে এই রণতরীর ওপর হামলা চালিয়ে।

কোরিয়া সেনাবাহিনীর ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী দেশটিতে উদযাপিত হবে আগামী মঙ্গলবার। অতীতে এ ধরনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্ত্রের পরীক্ষা চালানোর রেকর্ড রয়েছে দেশটির।

উত্তর কোরিয়া এখন পর্যন্ত পাঁচটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে; এর মধ্যে দুটি পরীক্ষা চালানো হয় গত বছর। এছাড়া দেশটি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্ষেপণাস্ত্রের সিরিজ পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত