আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

মার্কিন নাগরিককে আটক করেছে উত্তর কোরিয়া

মার্কিন নাগরিককে আটক করেছে উত্তর কোরিয়া

এক মার্কিন নাগরিককে আটক করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া ত্যাগের চেষ্টা করায় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

ওই ব্যক্তির পরিচয় হিসেবে শুধু তার পদবী ‘কিম’ এতটুকুই জানানো হয়েছে। কিমসহ এই পর্যন্ত তিনজন মার্কিন নাগরিককে আটক করেছে উত্তর কোরিয়া। এর আগে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের সাজা হয়েছিল। এছাড়া একটি হোটেলে সাইন জালিয়াতির অভিযোগে আরো একজনকে আটক করা হয়।

কোরীয় দ্বীপে বিরাজমান অস্থিতিশীল পরিবেশের মধ্যে নতুন করে এক মার্কিন নাগরিককে আটক করলো উত্তর কোরিয়া। সম্প্রতি যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, এতদিন ধরে তারা উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে কৌশলগতভাবে ধৈয্য দেখিয়ে এসেছে। কিন্তু এখন থেকে তা আর হবে না।

দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম ইয়োনহাপ জানিয়েছে, যে ব্যক্তিকে উত্তর কোরিয়া আটক করেছে তিনি মার্কিন নাগরিক, বয়স ৫০ বছর। তিনি চীনের ইয়ানবিয়ান বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। একটি ত্রান প্রোগামের অংশ হিসেবে তিনি এক মাসের জন্য উত্তর কোরিয়ায় অবস্থান করছিলেন।

তাকে পিয়ংইয়ং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইয়োনহাপ।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত