আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ভারতে মাওবাদীদের হামলায় ২৬ জওয়ান নিহত

ভারতে মাওবাদীদের হামলায় ২৬ জওয়ান নিহত

ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ২৬ সদস্য নিহত ও কমপক্ষে ছয় সদস্য আহত হয়েছেন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজ্যের সুকমা জেলায় সিআরপিএফের ওপর এই হামলা হয়। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের।

সুকমা জেলার সাউথ বাস্তার এলাকায় বুরকাপাল-চিন্তাগুফার মধ্যে মাওবাদীরা সিআরপিএফের ওপর অতর্কিতে এ হামলা চালায়।

আহত ছয় জওয়ানের অবস্থা সংকটাপন্ন এবং তাদের নিরাপদে সরিয়ে নিতে প্রচেষ্টা চালানো হচ্ছে।

হামলার শিকার জওয়ানরা সিআরপিএফের ৭৪ ব্যাটালিয়নের সদস্য। মাওবাদীবিরোধী অভিযানের জন্য ওই এলাকায় মোতায়েন রাখা হয় তাদের।

সুকামা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জিতেন্দ্র শুকলা জানিয়েছেন, চিন্তাগুফার পাশে বুরকাপালায় সিআরপিএফের একটি দল টহলে বের হওয়ার পর তাদের ওপর হামলা হয়। নির্মাণাধীন একটি সড়কের পাহারায় তারা দায়িত্ব পালন করছিলেন। মাওবাদীরা তাদের ওপর অতর্কিতে হামলা চালায় এবং নির্বিচারে গুলি চালায়।

হামলার সময় সেখানে সিআরপিএফের ৯০ সদস্য ছিলেন। এই হামলায় আহত শের মোহাম্মদ নামে এক জওয়ান বলেছেন, ‘নকশালরা (মাওয়াদী) প্রথমে কয়েকজন গ্রামবাসীকে পাঠিয়ে আমাদের অবস্থান জেনে নেয় এবং এরপর প্রায় ৩০০ মাওবাদী আমাদের ওপর হামলা চালায়। আমরাও গুলি চালিয়েছি এবং অনেককে হত্যা করেছি... আমি তিন-চারজন মাওবাদীর বুকে গুলি চালিয়েছি।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত