আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ফ্রান্স নির্বাচন : দ্বিতীয় ধাপে যাচ্ছেন ম্যাক্রন এবং লে পেন

ফ্রান্স নির্বাচন : দ্বিতীয় ধাপে যাচ্ছেন ম্যাক্রন এবং লে পেন

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার ভোটের ফলাফলে দেখা যাচ্ছে, মধ্যপন্থী নেতা ইমানুয়েল ম্যাক্রন এবং চরম-ডানপন্থী ন্যাশনাল ফ্রন্টের নেতা মারি লে পেন পরস্পরের সাথে দ্বিতীয় দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ফ্রান্সের নির্বাচনী ব্যবস্থা অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে যদি কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট অর্জন করতে ব্যর্থ হন তাহলে দ্বিতীয় পর্বের নির্বাচনে অংশ নেবেন শীর্ষ দুই প্রার্থী।

৯৬ শতাংশ ভোট গণনার পর দেখা যাচ্ছে, ২১.৪ শতাংশ ভোট পাওয়া উগ্র-ডানপন্থী এন এফ পার্টির নেতা মারি লে পেনের সাথে দ্বিতীয় দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৩.৯ ভাগ ভোট পাওয়া ম্যাক্রন।

দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ মে। ম্যাক্রন এর আগে কোন নির্বাচনে অংশ নেননি।

প্রথম দফার নির্বাচনে নিজের বিজয়ের পর তিনি বলেছেন, দেশকে অনিশ্চয়তা আর ভীতি থেকে পরিবর্তনের পথে নিয়ে যাওয়ার ইচ্ছাই তার জয়ের কারণ।

‘গত মাসে এবং আজকেও ফরাসি জনগণের ভয়, অনিশ্চয়তা আর ক্ষোভের কথা শুনতে পাচ্ছি আমি, সেইসাথে পরিবর্তনের প্রত্যাশার কথাও। আর আজকের নির্বাচনে বড় দল দুটোকে প্রত্যাখ্যানের অন্যতম কারণ এটি।’ নির্বাচনের পর এক বক্তব্যে তিনি বলেন।

মারি লে পেনও এই বিজয়কে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন। নিজেকে ফরাসি জনগণের প্রতিনিধি দাবি করে তিনি বলেছেন, তাদের স্বাধীন করার সময় এটি।

তিনি বলেন, ‘আমি জনগণের প্রার্থী। সত্যিকারের দেশপ্রেমিকদের প্রতি আমি ভোটের আবেদন জানাচ্ছি, তাদের শেকড় যেখানেই প্রোথিত থাকুক, যেখানেই তাদের উৎস হোক বা প্রথম দফায় তারা যাকেই ভোট দিয়ে থাকুক না কেন।’

বিজয়ী দুজনই মধ্য-ডানপন্থী ফ্রাঁসোয়া ফিলন এবং চরম-বামপন্থী জঁ-লুক মেলেশনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করেছেন।

প্রথম দফার নির্বাচনের পর নির্বাচনের অপর দুই প্রার্থী সমাজতন্ত্রী প্রার্থী বেনোয়াঁ হ্যামন এবং ফ্রাসোয়া ফিলন ম্যাক্রনকে সমর্থন দিয়েছেন।

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ শুভেচ্ছা জানিয়েছেন, ইমানুয়েল ম্যাক্রনকে। সেইসাথে ইউরোপিয় নেতারাও তাদের সমর্থন জানিয়েছেন মধ্যপন্থী এই নেতাকে।

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের মুখপাত্র ম্যাক্রনকে শুভেচ্ছা জানিয়ে প্রশংসা করেছেন তার ইউরোপের সমর্থনে অবস্থানের জন্য।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত