আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ফেসবুকে সন্তান হত্যার লাইভ সম্প্রচার

ফেসবুকে সন্তান হত্যার লাইভ সম্প্রচার

নিজের ১১ মাস বয়সী কন্যাকে হত্যার ঘটনা ফেসবুক লাইভে সম্প্রচার করলেন এক থাই নাগরিক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স থাই পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, সন্তানকে হত্যার পর উতিসান ওংতালায় নামের ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন।


রয়টার্সের খবরে বলা হয়েছে, কন্যাকে হত্যার দুইটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন উতিসান। ২৪ ঘণ্টার মধ্যে তার ফেসবুক পেজ থেকে ভিডিও একসেস করতে সক্ষম হয় পুলিশ। একদিন ভিডিওটি ফেসবুকে সক্রিয় থাকার পর মঙ্গলবার স্থানীয় সময় বিকালে ভিডিওটি মুছে ফেলা হয়।


গত সপ্তাহে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছিল, যেকোন সহিংস ও আপত্তিকর ফুটেজ তারা খতিয়ে দেখছে। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে এক বয়স্ক ব্যক্তিকে খুনের সময় সেই ঘটনা লাইভে সম্প্রচারা করা হয়েছিল। এরপর এসব ঘটনা নজরদারির পদক্ষেপ নেয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি।


থাইল্যান্ডের ওই ভিডিওতে দেখা যায়, উতিসান ওংতালায় নামের ওই ব্যক্তি তার মেয়ের গলায় দড়ি লাগিয়ে ছাদ থেকে ঝুলিয়ে দেন। উপকূলবর্তী ফুকেতে শহরের কাছেই এক পরিত্যক্ত দালানে এই ভয়াবহ ঘটনাটি ঘটিয়েছেন তিনি।


উতিসান আত্মহত্যার ঘটনা সরাসরি সম্প্রচার করেননি। তবে মেয়ের পাশেই তার মরদেহ পেয়েছে পুলিশ। এই মামলার তদন্ত কর্মকর্তা জুলাস সুভানিন বলেন, স্ত্রী তাকে ছেড়ে যাওয়াতে মানসিক সমস্যায় ভুগছিলেন উতিসান।


রয়টার্স জানিয়েছে, নিহত শিশুর মায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। টেলিভিশন ফুটেজে দেখা যায়, তিনি তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন।


ক্লিভল্যান্ডে সেই বয়স্ক ব্যক্তির হত্যাকাণ্ডের পর তোপের মুখে পড়ে ফেসবুক। প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছিলেন, এসব থামাতে পদক্ষেপ নেবেন তারা। নতুন এই লাইভ সম্প্রচারের পর ফেসবুক কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আঞ্চলিক ফেসবুক কর্তৃপক্ষের কাছে থেকেও এখনও এ ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত