আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বেশকিছু ইসলামি নাম রাখা নিষিদ্ধ করা হয়েছে চীনে

বেশকিছু ইসলামি নাম রাখা নিষিদ্ধ করা হয়েছে চীনে

ইসলামি শব্দে নাম রাখার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছে চীন। মুসলিমপ্রধান প্রদেশ জিনজিয়ানে সাদ্দাম ও জিহাদের মতো বেশ কিছু ইসলামি নাম নিষিদ্ধ করা হয়েছে। ধর্মীয় উগ্রপন্থা ঠেকানোর অজুহাতে এই সিদ্ধান্ত নিয়েছে চীনা কর্তৃপক্ষ।


এ ধরনের নাম রাখলে, সেই শিশুদের শিক্ষা ও সরকারি নানা সুবিধা থেকে বঞ্চিত হতে হবে বলে হুমকি দিয়েছে চীন। চীনা কর্তৃপক্ষের নেওয়া এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)।


স্থানীয় এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ওয়াশিংটনভিত্তিক সংবাদমাধ্যম রেডিও ফ্রি এশিয়া জানায়, ‘নেমিং রুলস ফর এথনিক মাইনোরিটিজ’ শিরোনামে এ নিষেধাজ্ঞা দিয়েছে চীন সরকার। নিষিদ্ধ নামগুলোর মধ্যে রয়েছে, ইসলাম, কোরান, মক্কা, জিহাদ, ইমাম, সাদ্দাম, হজ ও মদিনাসহ বেশ কিছু ইসলামি শব্দ।


রেডিও ফ্রি এশিয়ার খবরে ওই কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, নিষিদ্ধ শব্দ দিয়ে যেসব শিশুর নামকরণ করা হবে তারা ‘হাউজহোল্ড রেজিস্ট্রেশন’ করার সুযোগ পাবে না। আর তাতে তারা সরকারি স্কুলে পড়াশোনা ও সরকারি চাকরি পাওয়া থেকে বঞ্চিত হবে।


তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এখনও নিষিদ্ধ নামের পূর্ণাঙ্গ তালিকাটি প্রকাশ করা হয়নি। কোনগুলোকে ধর্মীয় নাম হিসেবে বিবেচনা করা হচ্ছে তাও স্পষ্ট নয়।


যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) জানিয়েছে, ‘ধর্মীয় উগ্রপন্থাকে উসকে দিতে পারে’ স্রেফ এমন ধারণার ভিত্তিতেই নাম রাখার ক্ষেত্রে বেশ কয়েকটি ইসলামি শব্দ নিষিদ্ধ করেছে চীন। ধর্মীয় উগ্রপন্থা ঠেকানোর নামে এটি ধর্মীয় স্বাধীনতার ওপর আরোপিত নতুন প্রতিবন্ধকতা’।

 

শেয়ার করুন

পাঠকের মতামত