আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আবারও বাবার সাফাই গাইলেন ইভানকা ট্রাম্প

আবারও বাবার সাফাই গাইলেন ইভানকা ট্রাম্প

জার্মানির বার্লিনে অনুষ্ঠিত জি-২০ নারী শীর্ষ সম্মেলনে বাবার সাফাই গাইলেন ইভানকা ট্রাম্প।

নারীদের নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অশালীন দৃষ্টিভঙ্গির বিষয়ে মেয়ে ইভানকা তার বাবার পক্ষে অবস্থান নিয়ে ট্রাম্প পরিবারে তাদের বেড়ে ওঠার গল্প বলেন।

শীর্ষ সম্মেলনের একটি প্যানেল আলোচনায় জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, আইএমএফের প্রধান ক্রিস্টিন লাগার্দেসহ অন্যান্য নারী নেত্রীর সঙ্গে অংশ নেন ইভানকা।

কিন্তু ট্রাম্পের প্রশংসা করায় দর্শকসারি থেকে ইভানকার নিন্দায় দীর্ঘ নিঃশ্বাস ভেসে আসে। ইভানকা বলেন, পরিবারকে সহায়তা করার ক্ষেত্রে তার বাবা একজন চ্যাম্পিয়ন এবং তিনি তাদের জীবন গড়তে সাহায্য করেছেন।

প্রেসিডেন্ট নির্বাচনের সময় নারীদের সম্পর্কে অশালীন মন্তব্য করার একটি টেপ প্রকাশিত হওয়ার পর বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়েন ট্রাম্প। এ বিষয়ে ইভানকার ভাষ্য হলো, তিনি এভাবে তার বাবাকে কখনো দেখেননি।

ট্রাম্পের দাবি, গণমাধ্যম তার চরিত্র ও প্রেসিডেন্সি নিয়ে বিষোদগার করেছে। তবে তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনা একাধিক নারী গণমাধ্যমের সামনে তাদের অভিযোগ তুলে ধরেছেন।

ইভানকা হোয়াইট হাউসে বাবার উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তার স্বামীর মতো তিনিও অবৈতনিক পদে দায়িত্ব পালন করছেন।
 

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত