আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মুসলমানদের সঙ্গে সম্পর্কোন্নয়নের উদ্যোগ পোপ ফ্রান্সিসের

মুসলমানদের সঙ্গে সম্পর্কোন্নয়নের উদ্যোগ পোপ ফ্রান্সিসের

মুসলমানদের সঙ্গে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে মিসর সফরে যাচ্ছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। আগামী ২৮-২৯ এপ্রিল তিনি দেশটি ভ্রমণে যাবেন। এটিই হবে চলতি বছর পোপ ফ্রান্সিসের প্রথম বিদেশ সফর। সফরে মিসরের সেনাশাসক জেনারেল সিসি ছাড়াও দেশটির মুসলিম পণ্ডিতদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন পোপ ফ্রান্সিস।


তবে মুসলিম পণ্ডিতদের সঙ্গে তার এ বৈঠক নিয়ে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রক্ষণশীল চার্চগুলো। উগ্রপন্থী খ্রিস্টানদের কাছ থেকে এ নিয়ে সমালোচনার মুখে পড়তে হচ্ছে পোপকে। এক বিবৃতিতে পোপের সফরের বিষয়টি নিশ্চিত করেছে মিসরের কর্তৃপক্ষ। ভ্যাটিকানের সেন্ট পিটার ভ্যাসিলিকার পক্ষ থেকেও এক বিবৃতিতে পোপের সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


ভ্যাটিকানের বিবৃতিতে বলা হয়, এ সফরে শান্তি, মানবতা, সহিষ্ণুতার চেতনায় সমাজ থেকে কিভাবে সন্ত্রাস ও উগ্রবাদ কমানো যায় সে বিষয়ে আলোচনা হবে। এদিকে কিছুদিন আগে মিসরের একটি গির্জায় হামলার পর সেখানে মুসলিম ধর্মগুরুদের সঙ্গে পোপের সাক্ষাতে আপত্তি তুলছে রক্ষণশীল খ্রিস্টানরা। রক্ষণশীল মাসিক ম্যাগাজিন ক্রিস্টিয়ান রুটস-এর সম্পাদক দে মাতেই। তিনি বলেন, ভারসাম্যহীন বা উন্মত্ত হওয়ার সুযোগ নেই। তবে একটা জনগোষ্ঠী (মুসলিম) সপ্তম শতাব্দী থেকে খ্রিস্টধর্মের বিরোধিতা করে এমন একটি ধর্মীয় দৃষ্টিভঙ্গি ধারণ করছে। 


মিসর সফরের প্রাক্কালে মঙ্গলবার এক ভিডিও বার্তায় পোপ বলেন,  পুরো দুনিয়া এক অন্ধ সহিংসতা আর নিপীড়নের শিকার হচ্ছে। আশা করি, এই সফর শান্তি এবং আন্তঃধর্মীয় সংলাপে সাহায্য করবে।

শেয়ার করুন

পাঠকের মতামত