আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

কাশ্মীরে হামলায় তিন ভারতীয় সেনা নিহত

কাশ্মীরে হামলায় তিন ভারতীয় সেনা নিহত

কাশ্মীরে ভারতীয় সেনা ক্যাম্পে জঙ্গি হামলায় অন্তত তিন সেনাসদস্য নিহত হয়েছে। আহত সেনা সদস্যদের মধ্যে একজন অফিসারও রয়েছেন।

হামলার পরপরই পাল্টা হামলায় অন্তত দুজন জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া।

তিনি জানান, ঘটনার পর থেকে এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে।

বিবিসির খবরে বলা হয়, কাশ্মীরের যে এলাকায় বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে সেটি নিয়ন্ত্রণ রেখার কাছে এবং পুরো এলাকাটিতে ব্যাপক সেনা উপস্থিতি রয়েছে। কাশ্মীরের সবচেয়ে উত্তরের ওই জেলার নাম কুপওয়ারা।

জেলার যেখানে ক্যাম্পটি রয়েছে সেটি আসলে গ্যারিসন টাউন বা সেনা ছাউনির শহর।

গত ৯ এপ্রিল থেকে কাশ্মীর জুড়ে ব্যাপক সহিংসতা চলছে। একটি সংসদীয় উপনির্বাচনকে কেন্দ্র করে শুরু হওয়া ওই সহিংসতায় এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত দশজন নিহত হয়েছে।

এর মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা অভিযানসহ নানা পদক্ষেপ নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয়েছে ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত