আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

‘পারমাণবিক পরীক্ষা কখনই বন্ধ করবে না উত্তর কোরিয়া’

‘পারমাণবিক পরীক্ষা কখনই বন্ধ করবে না উত্তর কোরিয়া’

পারমাণবিক পরীক্ষা কখনই বন্ধ করবে না উত্তর কোরিয়া। দেশটির এক সরকারি কর্মকর্তার বিরল এক সাক্ষাতকারে এমন তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র ‘আগ্রাসী কর্মকাণ্ড’ বন্ধ না করলে উত্তর কোরিয়া কখনই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ করবে না বলেও অঙ্গীকার করেন তিনি।

বুধবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে সোক চোল ওন নামে উত্তর কোরিয়ার ওই কর্মকর্তা পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়টি নিশ্চিত করেন। তবে কবে নাগাদ দেশটি তাদের ষষ্ঠ পারমাণবিক পরীক্ষা চালাবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেননি তিনি।

তিনি বলেন, ‘আমাদের পরমাণু শক্তিকে আরো শক্তিশালী করতে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কখনই পরমাণু বা ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করব না।’

উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে দেশটির উপর নতুন করে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে দেশটির ওপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। দেশটির এমন প্রচেষ্টার মধ্যেই নিজেদের পরমাণু পরীক্ষা চালিয়ে যাওয়ার হুমকি দিলেন উত্তর কোরিয়ার ওই কর্মকর্তা।

এদিকে, বুধবার দক্ষিণ কোরিয়ায় আলোচিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ স্থাপনের কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। থাড সিস্টেম এমনভাবে ডিজাইন করা হয়েছে যা দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিকে উত্তর কোরিয়ার যে কোনো ধরনের হুমকি থেকে বাঁচাবে। থাডের কার্যক্রমকে কেন্দ্র করে কোরীয় দ্বীপে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যে কোনো সময়ই আরো একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া।

বুধবার থাডের গুরুত্বপূর্ণ সরঞ্জাম দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। ধারণা করা হয়েছিল ২০১৭ সালের আগে থাড কাজ শুরু করতে পারবে না। কিন্তু ইতোমধ্যেই থাড স্থাপনের কাজ শুরু হওয়ায় অল্প কিছু দিনের মধ্যেই এই প্রতিরক্ষা ব্যবস্থা কাজ শুরু করতে পারবে বলে জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস ভিনসন কোরীয় দ্বীপের পথে রয়েছে। এছাড়া পরমাণু অস্ত্র সম্বলিত সাবমেরিন ইউএসএস মিশিগান মঙ্গলবারই দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে।

উত্তর কোরিয়ার সেনাবাহিনীর ৮৫তম প্রতিষ্ঠা বার্ষিকীকেও হুমকি হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদ মাধ্যমে সোক চোল ওনের দেওয়া বক্তব্যকে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে সরাসরি প্রতিক্রিয়া বলে ধরে নেওয়া হচ্ছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত