আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বেক্সিট সমঝোতায় রাজি ইইউর ২৭ দেশ

বেক্সিট সমঝোতায় রাজি ইইউর ২৭ দেশ

অবশেষে বেক্সিট সমঝোতায় রাজি হয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশ।

বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

ব্রেক্সিট নির্দেশনা অনুযায়ী যুক্তরাজ্যের সঙ্গে সমঝোতায় ইইউর দেশগুলো রাজি হওয়ায় বিশ্বের সবচেয়ে বড় এই আঞ্চলিক জোট থেকে দেশটির বের হয়ে যাওয়ার পথ নির্বিঘ্ন হবে বলে মনে করা হচ্ছে।

এক টুইটে ইউরোপীয় কাউন্সিল প্রধান ডোনাল্ড টাস্ক বলেন, আলোচনার জন্য ‘দৃঢ় ও স্বচ্ছ ম্যানডেট’ প্রস্তুত হয়েছে। ১৫ মিনিটে ব্রেক্সিট সমঝোতার খসড়া নির্দেশিকা চূড়ান্ত করে ইইউর দেশগুলো।

এর আগে ইউরোপীয় কাউন্সিল প্রধান ডোনাল্ড টাস্ক বলেছেন, ব্রেক্সিটের নিষ্পত্তি করতে ইইউভুক্ত দেশগুলোর ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্রেক্সিট নিয়ে আলোচনা করার জন্য ব্রাসেলসে একত্রিত হওয়া ইইউর ২৭টি দেশকে নিয়ে বিশেষ সম্মেলনের প্রাক্কালে তিনি এ বক্তব্য দিলেন। ওই সম্মেলনে সভাপতিত্ব করবেন টাস্ক। যদিও যুক্তরাজ্য এতে অংশ নেয়নি।

শনিবার সকালে ব্রাসেলস পৌঁছে টাস্ক সাংবাদিকদের বলেন, ব্রেক্সিট বিষয়ে আলোচনা সফল করতে ইইউর ২৭ সদস্যকে এক থাকতে হবে। আর তা যুক্তরাজ্যের জন্যও ভালো হবে। তিনি আরও বলেন, ইইউর সব অঙ্গসংগঠন ও সদস্য দেশ এ বিষয়ে পূর্ণ সহায়তা দিচ্ছে।

এর আগে ইইউ নেতাদের কাছে পাঠানো চিঠিতে টাস্ক বলেন, যুক্তরাজ্যের সঙ্গ ইইউর ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনা করতে হলে প্রথমে তিনটি বিষয় নিষ্পত্তি করতে হবে। সেগুলো হলো ‘নাগরিক, অর্থ ও আয়ারল্যান্ড’।

জার্মান চ্যান্সেলর মের্কেলের প্রতিধ্বনি করে টাস্ক তার চিঠিতে ওই তিনটি অগ্রাধিকারের কথা উল্লেখ করেন, ব্রিটেননিবাসী ইইউ নাগরিকদের ব্যাপারে নিশ্চয়তা দান, ব্রিটেনের ইইউ সদস্য থাকাকালীন সময়ের অর্থনৈতিক বাধ্যবাধকতা পূরণ এবং রিপাবলিক অব আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের মধ্যকার সীমান্তের উন্মুক্ততা বিষয়ে সমঝোতা অর্জন।

ইইউ বারবার বলছে, ভবিষ্যতে ব্রিটেনের সঙ্গ নতুন বাণিজ্য সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমে ব্রিটেনের ইইউ ত্যাগের বিষয়টির সুষ্ঠু সমাধান করতে হবে। কিন্তু ৮ জুনের নির্বাচনের আগে ব্রিটেন আনুষ্ঠানিক ব্রেক্সিট আলোচনায় অংশ নিচ্ছে না। তবে ব্রিটেন বলছে, তারা বাণিজ্য আলোচনা নিয়ে দের করতে চাচ্ছে না।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত