আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

উ. কোরিয়ার ওপর বাড়ছে মার্কিন নিষেধাজ্ঞা

উ. কোরিয়ার ওপর বাড়ছে মার্কিন নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়ার চালানো সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন শিগগিরই আরো নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এতে চীনও সম্ভাব্য সহযোগিতা করতে পারে বলে মার্কিন এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কারণে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ও উত্তর কোরিয়ার প্রধান মিত্র বেইজিং ও ওয়াশিংটন যৌথ নৌ-মহড়া চালাতে পারে। একই সঙ্গে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে আরো যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করতে পারে ওই অঞ্চলে।

ওই কর্মকর্তা বলেছেন, কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য নির্দিষ্ট একটি প্যাকেজ তৈরি করা আছে। প্রথমদিকে কিছুটা ব্যর্থ হওয়া অস্বাভাবিক নয়। তবে দ্রুতই কিছু নিষেধাজ্ঞা আসতে পারে।

৯ মে দক্ষিণ কোরিয়ার নির্বাচনের আগে উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তেজনা তৈরির অংশ। পরবর্তী সময়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ব্যাপারে উত্তর কোরিয়াকে সতর্ক করে দেয়ার জন্য চীনের প্রেসিডেন্টকে চাপ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর প্রধান বলেছেন, স্থানীয় সময় শনিবার সকালে রাজধানী পিয়ংইয়ংয়ের উত্তরে পাইংগান প্রদেশের দক্ষিণ দিক থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। তবে মাঝারি মাত্রার ক্ষেপণাস্ত্র কেএন-১৭ নিক্ষেপের স্বল্প সময়ের মধ্যে বিস্ফোরিত হয়ে যায়।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি উত্তর কোরিয়া। এদিকে মার্কিন সরকারের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ক্ষেপণাস্ত্রের এ পরীক্ষা সফল হয়নি। উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হলেও এ ঘটনাকে বিপজ্জনক হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের বিষয়ে পিয়ংইয়ংকে নিয়ে উদ্বিগ্ন হয়ে আছেন ট্রাম্প প্রশাসন। উত্তর কোরিয়ার ছয়টি ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে পর্যবেক্ষণ করে দেখছে দেশটি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলাকে বিপর্যয়মূলক পরিস্থিতি হিসেবে চিহ্নিত করেছিলেন। তার স্বল্প সময়ের মধ্যেই ওই পরীক্ষা চালানো হয়েছে। উত্তর কোরিয়ার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করেছেন ট্রাম্প।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত