আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

এশিয়ায় মৃত্যুদণ্ড কার্যকরে দ্বিতীয় বাংলাদেশ, শীর্ষে পাকিস্তান

এশিয়ায় মৃত্যুদণ্ড কার্যকরে দ্বিতীয় বাংলাদেশ, শীর্ষে পাকিস্তান

গত বছর এশিয়ার ১১ দেশে অন্তত ১৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে এর অধিকাংশের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে পাকিস্তানে। এশিয়ায় মৃত্যুদণ্ড কার্যকরে শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তান; এরপরই দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ।

চীনে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো তথ্য পাওয়া না গেলেও বিশ্বের শীর্ষ মৃত্যুদণ্ড কার্যকরের দেশগুলোর তালিকায় দেশটি থাকতে পারে বলে ধারণা করা হয়।

তবে পাকিস্তানে মৃত্যুদণ্ড কার্যকরের পরিমাণ কমে আসায় এশিয়া অঞ্চলে মৃত্যুদণ্ড কার্যকর উল্লেখযোগ্যহারে কমেছে। এ অঞ্চলে ২০১৫ সালে ৩৬৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও গত বছর তা কমে হয়েছে ২৩৯ জনে।

২০১৫ সালে পাকিস্তানে ৩২৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও পরের বছর ৮৭ জনকে ফাঁসিতে ঝুলানো হয়। এরপরও এশিয়ায় মৃত্যুদণ্ড কার্যকরে শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তান। সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে দেশটির সামরিক আদালতের রায় কার্যকর করা হয় পাকিস্তানে।

গত বছর বাংলাদেশে ১০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর মধ্যে দুজনকে ১৯৭১ সালের যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড দেয়া হলেও বাকি আটজনকে খুনের দায়ে ফাঁসিতে ঝুলানো হয়।

তবে গোপনীয়তার নীতি থেকে সরে আসায় মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড কার্যকরের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। দেশটিতে ২০১৪ ও ২০১৫ সালে যথাক্রমে ৬ ও একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও গত বছর ৯ জনকে ফাঁসিতে ঝুলানো হয়।

আফগানিস্তানে গত বছর ৬ শতাধিক মানুষের মৃত্যুদণ্ডের রায় দেয়া হলেও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে কার্যকর করা হয় ৮ জনের। ২০১৬ সালে ইন্দোনেশিয়ায় তিন বিদেশিসহ চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

একই বছরে সিঙ্গাপুরে খুন ও মাদক চোরাচালানের অভিযোগে দুই মালয়েশীয়, এক নাইজেরীয় ও দেশটির এক নাগরিকসহ চারজনের ফাঁসি কার্যকর করা হয়।

এছাড়া গত বছর জাপানে দুই পুরুষ ও এক নারীকে ফাঁসিতে ঝুলানো হয়। দেশটির আইনজীবীদের সংগঠন ফেডারেশন অব বার অ্যাসোসিয়েশন ২০২০ সালের মধ্যে জাপানে মৃত্যুদণ্ড বাতিলের আহ্বান জানিয়েছে। গত বছর তাইওয়ানে রায় প্রকাশের তিন সপ্তাহের মধ্যে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত