আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

নাইজেরিয়ায় সেনা-জঙ্গি সংঘর্ষে ২০জন নিহত

নাইজেরিয়ায় সেনা-জঙ্গি সংঘর্ষে ২০জন নিহত

নাইজেরিয়ায় দুটি পৃথক ঘটনায় জঙ্গি সংগঠন বোকো হারাম ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। নিহতদের মধ্যে ১৫ জঙ্গি এবং ৫ সেনাসদস্য রয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এ খবর জানিয়েছে।


নাইজেরিয়া সেনা মুখপাত্র কিনসলে স্যামুয়েল বলেছেন, উত্তর নাইজেরিয়ায় বৃহস্পতিবার সকালে জঙ্গিরা সামবিসার জঙ্গলে একটি সেনা স্থাপনায় হামলা চালায়। বোকো হারাম প্রভাবিত ওই অঞ্চলে গত বছর সেনাবাহিনী অভিযান চালিয়ে জঙ্গিদের সরিয়ে দেয়। তখন থেকে ওই অঞ্চলে প্রায়ই আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। বিশেষ করে লেক চাদ অঞ্চলে এবং সেনা ঘাঁটিগুলোতেই তারা হামলা চালিয়ে থাকে। স্যামুয়েল আরও জানান, সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষে ১৫ বোকো হারাম সদস্য নিহত হয়েছে। বেশ কয়েকজন জঙ্গিদের সদস্য আহত হয়েছে।


এদিকে, একইদিনে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারাম জঙ্গিরা একটি সামরিক বহরের উপর আত্মঘাতী হামলা চালায়। এতে অন্তত ৫ সেনা সদস্য নিহত ও অপর ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার সেনাসূত্রে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। দুই সেনা কর্মকর্তা জানান, আবু মুসাব আল-বারনাউই অনুসারীরা বিস্ফোরকভর্তি ট্রাক নিয়ে এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।


অপর এক কর্মকর্তা বলেন, ‘স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টায় মাঙ্গুজুম গ্রামে বোকো হারাম জঙ্গিরা সামরিক বহরের ওপর আত্মঘাতী হামলা চালায়।’ তিনি আরও বলেন, ‘আমরা এই হামরায় পাঁচ সৈন্যকে হারিয়েছি এবং আরও ৪০ জন গুরুতর আহত হয়েছেন।’ হামলার সময় বহরটি দামবোয়ার গ্যারিসন শহরে যাচ্ছিল। এ জায়গাটি মাইদুগুরি প্রদেশের রাজধানী বোর্নো থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত।

 

শেয়ার করুন

পাঠকের মতামত