আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

এবার মার্কিন সাবমেরিন ধ্বংসের হুমকি দিলো উ. কোরিয়ার

এবার মার্কিন সাবমেরিন ধ্বংসের হুমকি দিলো উ. কোরিয়ার

দক্ষিণ কোরিয়ার জলসীমায় মোতায়েন করা মার্কিন সাবমেরিন ধ্বংস করার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। উরমিনজোক্কিরি নামে উত্তর কোরিয়ার একটি ওয়েবসাইটে এ হুমকি দেয়া হয়েছে। যাতে বলা হয়েছে, ‘যেই মুহূর্তে ইউএসএস মিসিগান নড়াচড়ার চেষ্টা করবে তখনই ভয়াবহ দুর্ভাগ্যের কবলে পড়বে এবং এটি জলের উপরিভাগে আসার আগেই জলের নিচের ভুতে পরিণত হবে।’


ওয়েবসাইটে প্রকাশিত ঐ হুমকিতে আরো বলা হয়, ‘পারমাণবিক বিমানবাহী রণতরী হোক অথবা পারমাণবিক সাবমেরিন হোক এগুলো আমাদের অপ্রতিরোধ্য সেনাবাহিনীর নিজস্ব পারমাণবিক হামলায় লোহার স্তুপে পরিণত হবে।’


প্রসঙ্গত, বিগত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার বন্দরে নোঙ্গর করেছে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন। এর আগে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনকে কোরীয় উপসাগরে পাঠানো হয়েছে। উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে। এ নিয়ে পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। 


তথ্যসূত্র: ডেইলি মিরর।

 

শেয়ার করুন

পাঠকের মতামত