আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

দ. কোরিয়ায় মার্কিন ‘থাড’র কার্যক্রম শুরু

দ. কোরিয়ায় মার্কিন ‘থাড’র কার্যক্রম শুরু

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের বিতর্কিত পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ কাজ শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার বিবিসির অনলাইন ভার্সনে এ খবর জানানো হয়।


এক মুখপাত্র জানান, এই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এখন উত্তর কোরিয়ার যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হবে এবং দক্ষিণ কোরিয়াকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করা যাবে। তবে পুরো প্রক্রিয়াটি কর্মক্ষম হতে আরো কয়েক মাস সময় লাগবে বলে জানান ওই কর্মকর্তা।


গত মাসে কোরীয় উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী এবং একটি সাব মেরিন রণতরী মোতায়েনের পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উত্তর কোরিয়ার ক্রমাগত হুমকিতে পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করে।


চলমান উত্তেজনার মধ্যেই গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সিওনজু এলাকায় থাড স্থাপন করা হয়। এছাড়া সোমবার দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে দু’টি মার্কিন বোমারু বিমান। তবে যুক্তরাষ্ট্র এই কার্যক্রমকে স্বাভাবিক মহড়ার অংশ হিসেবে উল্লেখ করেছে। 


সূত্র: বিবিসি

 

শেয়ার করুন

পাঠকের মতামত