আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির বিদায়

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির বিদায়

চলে গেলেন ইন্দোনেশিয়ার বাসিন্দা বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি সোদিমেজো। ১৪৬ বছর বয়সে ওই ব্যক্তি মধ্য জাভার একটি গ্রামের নিজ বাড়িতে মারা যান। সরকারি হিসেবে সোদিমেজোর জন্ম হয়েছিল ১৮৭০ সালে।


১৯০০ সালে ইন্দোনেশিয়ায় জন্মসনদ তৈরির কাজ শুরু হয়েছিল। কিন্তু কর্মকর্তারা সোদিমেজোর সঙ্গে কথা বলে এবং তার জন্ম তারিখের সপক্ষে যে কাগজপত্র ও প্রমাণ জমা দিয়েছেন তা যাচাই করে তার বয়সের ব্যাপারে নিশ্চিত হয়েছেন।


সোদিমেজোর স্বাস্থ্যের অবনতি হলে গত ১২ এপ্রিল তাকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু তিনি সেখানে থাকতে চাননি। ছয় দিন পরে সোদিমেজোকে বাড়িতে ফিরিয়ে নেয়া হয়। এর দুই দিন পরে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার একজন নাতি। সোদিমেজোর চার স্ত্রী, ১০ ভাই-বোন এবং সব সন্তান ইতিমধ্যেই মারা গেছেন।


গত বছর সোদিমেজো বিবিসিকে জানিয়েছিলেন তার এই দীর্ঘ জীবনের গোপন চাবিকাঠি কী? তিনি বলেছিলেন, ‘একটি হচ্ছে ধৈর্য। আর অন্যটি হচ্ছে ভালবাসা - যারা আমার আশেপাশে রয়েছে, আমাকে দেখাশোনা করছে তাদের ভালবাসা।’ সোদিমেজো মৃত্যুর আগ পর্যন্ত প্রচুর ধূমপান করেন। জাপান এবং ডাচ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধের নানা কাহিনি শোনানোর জন্য তিনি তাঁর গ্রামবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।


সোদিমেজোর নাতি সুরিয়ানতো বলেন, তাঁর নানাকে সোমবার সকালে স্থানীয় একটি সমাধিক্ষেত্রে সমাধিস্থ করা হয়। অনেক বছর ধরে সোদিমেজোর বাড়ির সঙ্গে একটি স্মৃতিস্তম্ভ বসানো ছিল। সোদিমেজোর সমাধির ওপর ওই স্মৃতিস্তম্ভটি বসানো হয়েছে।


সঠিক তথ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষভাবে যাচাই করে সোদিমেজোর বয়স যদি ১৪৬ বছর বলে প্রমাণিত হয়, তবে তিনি ফরাসি শতবর্ষজীবী জিন কালমেন্টের চেয়েও দীর্ঘজীবী। ১২২ বছর বয়সে কালমেন্ট মারা যান। ইতিহাসে তিনিই বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী মানুষ বলে স্বীকৃত।

 

শেয়ার করুন

পাঠকের মতামত