আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইসরায়েলকে দখলদার শক্তি ঘোষণা ইউনেস্কোর

ইসরায়েলকে দখলদার শক্তি ঘোষণা ইউনেস্কোর

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো ইহুদিবাদী ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে দখলদার শক্তি হিসেবে ঘোষণা করেছে। সংস্থাটির এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে। ইউনেস্কোর নির্বাহী পরিষদের বৈঠকে গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত প্রস্তাব পাস হয়েছে।

প্রস্তাবটির ভিত্তিতে ওই বিবৃতি দিয়েছে সংস্থাটি। ওই প্রস্তাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি স্থাপনসহ বিভিন্ন তৎপরতার নিন্দা জানানো হয়েছে।

ইউনেস্কো বলেছে, জেরুজালেমের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি ধ্বংস করছে ইসরায়েল। তারা পূর্ব বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেমে খনন কাজসহ ঐতিহ্য ধ্বংসকারী সব তৎপরতা বন্ধ করে বলেছে।

মঙ্গলবার নির্বাহী পরিষদের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হয়ে। সেখানে ভোটাভুটিতে ২২টি দেশের সমর্থন পেয়ে প্রস্তাবটি পাস হয়। প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইতালিসহ মোট ১০টি দেশ।

ইউনেস্কোর প্রস্তাবে আরও বলা হয়েছে, তিনটি ধর্মের মানুষের কাছে পবিত্র শহর হিসেবে পরিচিত বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেমের মর্যাদা ক্ষুণ্ণ করছে ইসরায়েল। একই সঙ্গে গাজা উপত্যকায় অবরোধ আরোপের কঠোর নিন্দা জানানো হয়।

ইউনেস্কোর নির্বাহী পরিষদে এ প্রস্তাব পাসকে ‘আন্তর্জাতিক আইনের জয়’ বলে মনে করছেন ফিলিস্তিনি নেতারা।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি বলেছেন, ‘এর মধ্যদিয়ে ইসরায়েলের অন্যায়, দখলদারি, অবৈধ নীতির বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষ অবস্থান নিয়েছে বিশ্ব। আমরা আন্তর্জাতিক আইনের আলোকেই ইসরায়েলি দখলদারিত্ব মোকাবেলা করব।’

অন্যদিকে এ প্রস্তাবের সমালোচনা করেছে দখলদার ইসরায়েল। তারা বলেছে, এ প্রস্তাব তাদের নীতিতে কোনো পরিবর্তন আনতে পারবে না।

এদিকে ইসরায়েলের বিপক্ষে ভোট দেয়ায় আনুষ্ঠানিকভাবে সুইডেনের তিরস্কার করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তেল আবিবের সুইডেনের রাষ্ট্রদূত কার্ল ম্যাগনাস নিসারকে তলব করা হয়েছে। কারণে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র সুইডেনই ইউনেস্কোর প্রস্তাবকে সমর্থন করে ভোট প্রদান করেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি  

শেয়ার করুন

পাঠকের মতামত