আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভেনেজুয়েলার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চান মার্কিন সিনেটররা

ভেনেজুয়েলার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চান মার্কিন সিনেটররা

গণতান্ত্রিক ও মানবাধিকার পরিস্থিতির তীব্র সংকটের কারণে ভেনেজুয়েলার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চান যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সিনেটররা।

ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের একটি প্রভাবশালী গোষ্ঠী স্থানীয় সময় বুধবার এ বিষয়ে আলোচনার জন্য প্রস্তাব রাখবেন। তাদের প্রস্তাবে গণতন্ত্র ও রাজনৈতিক সংকটের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে।

রয়টার্স অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের হাতে আসা প্রস্তাবের কপি থেকে জানা গেছে, সংকটে দোদুল্যমান ভেনেজুয়েলার জন্য ১০ মিলিয়ন ডলার সহায়তার কথা বলা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে আঞ্চলিক সমস্যা হিসেবে ভেনেজুয়েলার সমস্যার সমাধানে কাজ করতে বলা হয়েছে।

এ ছাড়া এই প্রস্তাবে ভেনেজুয়েলার পরিস্থিতি জন্য দেশটির সরকার কোনোভাবে যুক্ত কিনা, তা খতিয়ে দেখতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। বর্তমান সংকটের জন্য সরকার ও তার আমলাদের দুর্নীতির বিষয়ে তদন্ত করতে বলা হবে।

এদিকে, সিনেটরদের এই প্রস্তাবে আরো বলা হয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি রসনেফট যেন যুক্তরাষ্ট্রের কোনো তেল ক্ষেত্রের ওপর নিয়ন্ত্রণ রাখতে না পারে, সেজন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

সম্প্রতি ভেনেজুয়েলায় সরকার ও বিরোধী এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সহিংসতা হচ্ছে। প্রেসিডেন্ট মাদুরোর পদত্যাগ দাবি করে বিক্ষোব হচ্ছে। তবে দুদিন আগে মাদুরো ঘোষণা দিয়েছেন, নতুন সংবিধান প্রণয়নের উদ্যোগ নিয়েছেন তিনি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত