আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বানান না জানায় বিয়ে ভাঙলেন পাত্রী

বানান না জানায় বিয়ে ভাঙলেন পাত্রী


পাত্র বানান জানেন না। এই অজুহাতে বিয়ে ভাঙলেন পাত্রী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মৈনপুরি। হবু বরকে কয়েকটি বানান লিখতে দেয়া হয়েছিল কিন্তু তিনি সেগুলো ভুল করেন। তাই পাত্রী বিয়ে ভেঙে দেয়।

জানা যায়, পাকা দেখার জন্য কথামতো মৈনপুরি জেলার কুরায়ালি এলাকার নুমায়িশ ময়দানে হাজির হয়ে গিয়েছিল পাত্র এবং কন্যাপক্ষ। মেয়ের বাড়ি কুরায়ালি। ছেলে ফারাক্কাবাদের। একে অপরের মধ্যে কথা শুরু হতেই হবু স্ত্রীর হাতে একটা ডায়েরি ধরিয়ে দেয় পাত্র। হিন্দিতে একের পর এক বানান লিখতে বলেন তাকে। সব বানানই এক্কেবারে সঠিক লিখে ফেলে মেয়েটি। এরপরই শুরু হয় হবু বরের পরীক্ষা।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ছেলেটিকে হিন্দিতে 'সাম্প্রদায়িক' এবং 'দৃষ্টিকোণ' এই বানানগুলি লিখতে বলেন পাত্রী। খাতা ‘চেক’ করার সময় ধরা পড়ে একের পর এক ভুল। ওই বানাগুলি তো বটেই, নিজের ঠিকানার বানানটিও ভুল লেখেন পাত্র। উচ্চ মাধ্যমিক পাশ পাত্রের এই হাল দেখে তখনই বিয়েতে না করে দেন ক্লাস ফাইভ পর্যন্ত পড়া মেয়েটি। দুই পরিবারের লোকজনের হাজার অনুরোধেও মানভঞ্জন হয়নি মেয়ের।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি  

শেয়ার করুন

পাঠকের মতামত