আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ফরাসি নির্বাচনেও মেইড ইন বাংলাদেশ টি-শার্ট

ফরাসি নির্বাচনেও মেইড ইন বাংলাদেশ টি-শার্ট

বাংলাদেশে তৈরি (মেইড ইন বাংলাদেশ) টি-শার্ট পরে নির্বাচনী প্রচারণা চালানোয় সমালোচনার মুখে পড়েছে ফ্রান্সের কট্টর-ডানপন্থি প্রেসিডেন্ট প্রার্থী লি পেনের নির্বাচনী শিবির। এই কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট প্রার্থীর অর্থনৈতিক সংস্কারের মূল ভিত্তি হিসেবে ‘মেইড ইন ফ্রান্স’কে প্রাধান্য দেয়া হলেও বাংলাদেশি টি শার্টে প্রচারণার চালানোয় দেশটিতে এ সমালোচনা শুরু হয়েছে।

কট্টর ডানপন্থি এই প্রার্থী বার বার বলেছেন, তিনি বিশ্বায়নের বিপরীত স্রোতে দাঁড়িয়ে ফরাসি স্বার্থ রক্ষা ও বিদেশে থাকা ফরাসি কারখানাগুলো দেশে স্থানান্তর করবেন। কিন্তু তিনি নির্বাচনী প্রচারণার সময় বাংলাদেশি টি-শার্ট ব্যবহার করায় তার অর্থনৈতিক দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠেছে দেশটির নাগরিকদের মধ্যে।

ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট বলছে, চলতি সপ্তাহে ফ্রান্সের উত্তরাঞ্চলের উপশহর ভিল্লেপিন্তেতে লি পেনের এক বৈঠকের সময়বিক্রি করা অধিকাংশ পোলো টি-শার্টের লোগো কেটে ফেলা হয়। একই সঙ্গে এগুলো কোথায় তৈরি হয়েছে; সেই লেবেল খুঁজতেও বাধা দেয়া হয় ক্রেতাদেরকে।

কিন্তু দেশটির টেলিভিশন চ্যানেল বিএফএম টিভির প্রতিবেদকদের নজর এড়াতে পারেনি মেইড ইন বাংলাদেশ লেখা টি-শার্ট। তারা কিছু টি-শার্টে বাংলাদেশের তৈরি লেবেল দেখতে পান সেখানে। সস্তা শ্রমে তৈরি পোষাক রফতানির জন্য পুরো বিশ্বে বাংলাদেশ পরিচিত।

গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় ব্যবহৃত ক্যাপে ‘মেড ইন বাংলাদেশ’ লেবেল দেখা যায়।

লি পেনের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে বাংলাদেশি টি-শার্ট ব্যবহার সাংঘর্ষিক কিনা; এমন এক প্রশ্নের জবাবে প্রচারণা দলের এক কর্মকর্তা বলেন, এসব টি-শার্টের এমব্রয়ডারি ফ্রান্সে করা হয়েছে।

তিনি বলেন, লি পেনের কর্মসূচির সঙ্গে এটি সাংঘর্ষিক নয়। কেননা আমরা এসব পণ্য ফ্যান্সে তৈরি করতে বলেছিলাম। এছাড়া টি-শার্টের ওপর যে এমব্রয়ডারি কাজ করা হয়েছে; তা ফ্রান্সেই করা।

তাহলে টি-শার্ট থেকে কেন লেবেল কেটে ফেলা হচ্ছে; এ প্রশ্নের দিতে পারেননি ওই কর্মকর্তা।

গত ২৩ এপ্রিল ফ্রান্সের প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মধ্য ডানপন্থি ইমানুয়েল ম্যাক্রো ২৩ দশমিক ৫৪ শতাংশ ভোট পেয়ে প্রথম এবং লি পেন ২২ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আগামী ৭ মে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় বা চূড়ান্ত পর্যায়ের ভোট অনুষ্ঠিত হবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি  

শেয়ার করুন

পাঠকের মতামত