আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

চীনকে হুমকি দিল উত্তর কোরিয়া!

চীনকে হুমকি দিল উত্তর কোরিয়া!

বিবর হলেও এমন একটি কাণ্ড হলো যা হয়তো কখনো ভাবেওনি চীন। তাদের ছত্রছাঁয়ায় থাকা ‘বিচ্ছিন্ন দেশ’ উত্তর কোরিয়াই এবার তাদের হুমকি দিল।

যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হরহামেশা হুমকি দেয় উত্তর কোরিয়া। কিন্তু চীনের বিরুদ্ধে তাদের শক্ত কথা বলার নজির নেই বললেই চলে।

সরসারি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মুখ থেকে উচ্চারিত না হলেও হুমকি এসেছে তাদের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সেন্ট্রাল কোরিয়ান নিউজ এজেন্সি (কেসিএনএ) থেকে। সংবাদসংস্থাটি উত্তর কোরিয়ার মুখপাত্র হিসেবে কাজ করে।

কেসিএনএর এক মতামতে বলা হয়েছে, নিজের নিরাপত্তার জন্য উত্তর কোরিয়ার কাছে কৃতজ্ঞ থাকা উচিত চীনের। সতর্ক করে বলা হয়েছে, চীন যদি আবার তাদের ধৈর্য্যের পরীক্ষা নেয়, তাহলে ভয়াবহ ফল ভোগ করতে হবে।

উত্তর কোরিয়ার প্রধান মিত্র ও প্রধান কূটনৈতিক সমর্থক চীনকে এমন হুঁশিয়ারি দেওয়ার পর চীনা গণমাধ্যমে এর জবাব দেওয়া হয়েছে। দেশটির গ্লোবাল টাইমস পত্রিকায় বলা হয়েছে, পরমাণু অস্ত্রধর উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে ‘কিছু ভ্রান্ত যুক্তির ফাঁদে’ পড়েছে।

কোরীয় যুদ্ধের সময় থেকে উত্তর কোরিয়া ও চীনের সঙ্গে গভীর বন্ধুত্ব রয়েছে। ব্যবসা ও সহযোগিতা সব দিক থেকে দেশটির প্রধান বন্ধু চীন। সম্প্রতি তাদের পরমাণু কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র যখন হামলার হুমকি দিচ্ছে, তখনও চীন প্রত্যক্ষ-পরোক্ষভাবে তাদের সাহায্য করে যাচ্ছে।

কিন্তু এই পরমাণু কার্যক্রম নিয়েই উত্তর কোরিয়ার ওপর পুরোপুরি খুশি নয় চীনও। দুই দেশের মধ্যে এ বিষয়ে মতবিরোধ রয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন পাঁচ বছর হলো ক্ষমতায় এসেছেন। কিন্তু এখনো বেইজিং সফর করেননি তিনি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি  

শেয়ার করুন

পাঠকের মতামত