আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ওবামাকে দু‌’বার প্রত্যাখ্যান করেছিলেন যে নারী

ওবামাকে দু‌’বার প্রত্যাখ্যান করেছিলেন যে নারী

মিশেলের সাথে প্রেম ও বিয়ের আগে শিলা মিয়োশী জ্যাগার নামে এক নারীর প্রেমে পড়েছিলেন বারাক ওবামা।

ওবামার প্রস্তাব গ্রহণ করলে মিস মিয়োশীই হতেন ফার্স্ট লেডি।

আশির দশকের মাঝামাঝি যখন শিকাগোতে মি. ওবামা বিভিন্ন সামাজিক কাজকর্মে জড়িত ছিলেন, প্রেমের শুরু হয় সে সময়।

ডাচ-জাপানি বংশোদ্ভূত শিলা মিয়োশীর প্রতি ওবামা এতটাই অনুরক্ত হয়ে পড়েন যে সম্পর্ক শুরুর কিছুদিনের মধ্যেই তিনি বিয়ের প্রস্তাব দেন। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন মিস মিয়োশী।

বারাক ওবামার নতুন এক জীবনী গ্রন্থে না-জানা এই প্রেমের সম্পর্ক প্রকাশিত হয়েছে। 'মেকিং অব বারাক ওবামা' শিরোনামে বইটি লিখেছেন ডেভিড গ্যারো।

এই জীবনী গ্রন্থের বিভিন্ন অংশ আজ লন্ডনের দৈনিক মেট্রো সহ ব্রিটেন ও আমেরিকার নানা পত্রিকায় প্রকাশিত হয়েছে।

কেন ওবামাকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন ? মিজ মিয়োশী বলেন, তার বয়স তখন ২৩ এবং তার বাবা-মা চাননি এত অল্প বয়সে তাদের মেয়ের বিয়ে হোক।

বিয়ের প্রস্তাবে বিফল হলেও সম্পর্ক টিঁকে ছিল আরো কিছু দিন।

তারপর ওবামা যখন হাভার্ড বিশ্ববিদ্যালয়ে আইন পড়ার সুযোগ পেলেন, তখন শিলা মিয়োশীকে দ্বিতীয়বার বিয়ের প্রস্তাব দেন তিনি। কিন্তু আবারও প্রত্যাখ্যাত হন।

কেন দ্বিতীয়বারও ওবামাকে না করলেন তিনি? শিলা মিয়োশী বলেন, তাদের সম্পর্ক সে সময় অনেকটাই আলগা হয়ে পড়েছিলো। ফলে তিনি আর উৎসাহ পাননি।

শিলা মিয়োশীর বয়স এখন ৫৩। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

তিনি বলেন, বারাক ওবামা তখন থেকেই রাজনীতি নিয়ে অত্যন্ত উচ্চাভিলাষী ছিলেন এবং তখনই তার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার বাসনা তৈরি হয়েছিলো।

শিলা মিয়োশীর সাথে প্রেমের সম্পর্ক চুকে যাওয়ার কয়েক মাসের মধ্যে ওবামার সাথে দেখা হয় স্ত্রী মিশেলের। তিনি তখন মিশেল রবিনসন।

জীবনী গ্রন্থে দাবি করা হয়েছে, মিশেলের সাথে সম্পর্ক শুরুর পরও কয়েক বছর শিলা মিয়োশীর সাথে যোগাযোগ রেখেছিলেন বারাক ওবামা।

বিয়ের আগের এই প্রেমের সম্পর্ক নিয়ে বারাক ওবামা এখনও মুখ খোলেননি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত