আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কিম জং-উনকে হত্যার ষড়যন্ত্রে সিআইএ : উত্তর কোরিয়ার

কিম জং-উনকে হত্যার ষড়যন্ত্রে সিআইএ : উত্তর কোরিয়ার

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে জৈব-রাসায়নিক অস্ত্র প্রয়োগে হত্যার ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়ার সরকার।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় বলেছে, সিআইএ এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা মিলে এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ংয়ে কোনো প্রকাশ্য অনুষ্ঠানে অংশগ্রহণের সময় কিম জং-উনকে তারা হত্যার পরিকল্পনা করছিল। খবর বিবিসি বাংলার।

উত্তর কোরিয়া এমন সময় এ অভিযোগ করলো যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বাকযুদ্ধ পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, সিআইএ তেজস্ক্রিয় জৈবরাসায়নিক পদার্থ বা বিষ ব্যবহার করে কিম জং-উনকে হত্যার ষড়যন্ত্র করে। এজন্যে তারা ‘কিম’ নামের এক উত্তর কোরিয়ান নাগরিককে ঘুষ দিয়ে এই কাজের জন্য ভাড়া করে।

পিয়ং ইয়ংয়ে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় কিম জং-উনের ওপর বিষ প্রয়োগের পরিকল্পনা ছিল তাদের। এই বিষ প্রয়োগের পর ছয় মাস বা বারো মাস পরেও তা কাজ করতে পারে।

‘কিম’ নামের লোকটিকে এই কাজের জন্য বিশ হাজার মার্কিন ডলার এবং একটি স্যাটেলাইট ট্রান্সমিটার রিসিভার দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করছে উত্তর কোরিয়া।

তবে উত্তর কোরিয়া কিভাবে এই ষড়যন্ত্র বানচাল করা হয় তার বিস্তারিত জানায়নি।

‘সিআইএ এবং তাদের পুতুল দক্ষিণ কোরিয়ার সন্ত্রাসীদের নির্মমভাবে নির্মূল করা হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা গত কয়েক সপ্তাহে বহুগুণ বেড়ে গেছে। উত্তর কোরিয়ার এ সপ্তাহেই তাদের ষষ্ঠ পরমাণু পরীক্ষা চালাতে পারে বলে জানা গেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত