আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মধ্যপন্থী রাজনীতিক এমানুয়েল ম্যাক্রোঁ। বিশাল ব্যবধানে তিনি প্রতিদ্বন্দ্বী লি পেনকে পরাজিত করেন।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর জানিয়েছে।

রোববার দ্বিতীয় দফার নির্বাচনে বেসরকারি ফলাফলে ম্যাক্রোঁ পেয়েছেন ৬৫ দশমিক ৯ শতাংশ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী লি পেন পেয়েছেন ৩৪ দশমিক ১ শতাংশ ভোট।

তবে সরকারিভাবে ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা হবে আগামী ১০ মে। ফরাসি গণপরিষদের প্রেসিডেন্ট লরাঁ ফ্যাবিয়াস এ ফল ঘোষণা করবেন।
 
এদিকে, ৩৯ বছর বয়সে ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ম্যাক্রোঁ। মাত্র এক বছর আগে সব শ্রেণির ফরাসিদের কাছে যিনি ছিলেন অনেকটাই অপিরিচিত।

অন্যদিকে, মধ্যপন্থী ম্যাক্রোঁর কাছে বড় ব্যবধানে পরাজিত হয়ে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হবার ইতিহাস গড়া হলো না লি পেনের।

এরআগে ভোটগ্রহণ শেষে বুথফেরত জরিপসহ বিভিন্ন জরিপে ম্যাক্রোঁ বড় ব্যবধানে জয়ী হতে যাচ্ছেন বলে আভাস মিলছিল আন্তর্জাতিক গণমাধ্যমে।

এরআগে গত ২৩ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে  ম্যাক্রোঁ পান ২৩.৭৫ শতাংশ ভোট এবং লি পেন পান ২১.৫৩ শতাংশ ভোট। তারাই দ্বিতীয় ধাপে লড়াইয়ের জন্য মনোনীত হয়ে রবিবারের দ্বিতীয় দফায় অংশ নেন।

ফরাসি নির্বাচনী কাঠামো অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট পেতে ব্যর্থ হলে দ্বিতীয় ধাপের নির্বাচনে অংশ নিতে হয় শীর্ষ দুই প্রার্থীকে। সে অনুযায়ী রোববার দ্বিতীয় ধাপের নির্বাচনে অংশ নেন ম্যাক্রোঁ ও লি পেন।

ফ্রান্স স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয় ধাপের নির্বাচনে বিকাল ভোট পড়ে ৬৫ দশমিক ৩ শতাংশ। এরআগের নির্বাচনে ২০১২ সালে ভোটার উপস্থিতি ছিল ৭২ শতাংশ।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত