আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সীমান্তে পাক সেনাবাহিনীর গুলিতে ৫০ আফগান সেনা নিহত

সীমান্তে পাক সেনাবাহিনীর গুলিতে ৫০ আফগান সেনা নিহত

সীমান্তের সংঘর্ষে আফগানিস্তানের অন্তত ৫০ সেনাকে গুলি করে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী। চলতি সপ্তাহের শুরুর দিকে সীমান্ত সংঘর্ষে পাকিস্তানের ১০ বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দুই দেশের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরেই পাল্টা প্রতিশোধ নিতে সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর সংঘর্ষে ৫০ আফগান সেনা নিহত হয়েছে বলে পাক সেনাবাহিনী জানিয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল নাদিম আহমেদ বলেন, সেনাবাহিনীর পাল্টা আক্রমণে শতাধিক আফগান সেনা আহত হয়েছে। শুক্রবার বেলুচিস্তান প্রদেশের সীমান্ত এলাকায় ওই গোলাগুলির ঘটনা ঘটলেও পাকিস্তানের গণমাধ্যমে খবর এসেছে রোববার।

তবে পাক সেনাপ্রধান নাদিম আহমেদ এ ঘটনায় খুশি নন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আফগানরা মুসলিম, আমাদের ভাই।’

গত শুক্রবার বেলুচিস্তান প্রদেশের সীমান্তবর্তী গ্রামগুলোতে পাক সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থার মাঝে আদমশুমারি পরিচালনাকারীদের লক্ষ্য করে গুলি চালায় আফগান সেনাবাহিনী। এতে পাকিস্তানের ১০ বেসামরিক নাগরিক নিহত ও নারী-শিশুসহ ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়। তখন থেকেই সীমান্তে দুই দেশের সেনাসদস্যদের মধ্যে লড়াই চলছে।

দুই দেশের সীমান্তের সর্বশেষ এই ঘটনা উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার অভিযোগে এর আগেও দুই দেশের সেনাবাহিনী সীমান্ত অতিক্রম করে পরপস্পরের ভূখণ্ডে ঢুকে প্রাণঘাতী অভিযান চালায়। তবে এই অভিযোগ উভয় দেশই অস্বীকার করে আসছে।

পাকিস্তান সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলের কমান্ডার লে. জেনারেল আমির রিয়াজ বলেন, আফগানিস্তানের পাঁচটি তল্লাশি চৌকি গুড়িয়ে দিয়েছে পাক সেনাবাহিনী। যে কেউ পাকিস্তানি ভূখণ্ডকে বিতর্কিত করার চেষ্টা করলে একই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত