আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৮০

লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৮০

লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় ৮০ জন নিখোঁজ হয়েছে।

নিখোঁজ হওয়াদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ডুবে যাওয়া ওই নৌকার উদ্ধারকৃত একজন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থাকে এ তথ্য জানিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার লিবিয়া উপকূল থেকে ১৩২ অভিবাসনপ্রত্যশীকে নিয়ে নৌকাটি যাত্রা করে। কয়েক ঘণ্টা পরে এটি ডুবে যেতে শুরু করে। একটি বাণিজ্যিক জাহাজ ওই নৌকার ৫০ জনকে উদ্ধার করতে পেরেছে। উদ্ধারকৃতদের রোববার সিসিলি দ্বীপে নামিয়ে দেয় ওই বাণিজ্যিক জাহাজটি।

২০১৪ সাল থেকে এ পর্যন্ত লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে কয়েক হাজার মানুষ মারা গেছে। সাগরে নিরাপত্তা বাড়ানোয় সাগরভাসা মানুষের সংখ্যা কমলেও তা বন্ধ হয়নি।

মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশে গৃহযুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ভাগ্যের অন্বেষণে এসব দেশ থেকে মানুষ দলে দলে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তারা কাঠ ও রাবারের নৌকায় এতটাই ঝুঁকি নিয়ে যাচ্ছে, যা তাদের মৃত্যুর কারণ হচ্ছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত