আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

চুমুর ক্ষতিপূরণ ২০ হাজার রুপি

চুমুর ক্ষতিপূরণ ২০ হাজার রুপি

জোর করে কিশোরীকে চুমু খেয়েছিল এক যুবক। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে যুবককে ২০ হাজার রুপি ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল পঞ্চায়েত। নির্দেশমতো টাকা দিতে অভিযুক্ত রাজি হলেও তা নিতে অস্বীকার করেন ওই কিশোরী। তার পরিবর্তে দাবি করে অভিযুক্ত যুবককে বিয়ে করার। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের বেগুসারাই জেলায়।

বেগুসারাইয়ের ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা মুহাম্মদ ইরশাদ। সম্প্রতি গ্রামের এক কিশোরীকে রাস্তায় একা পেয়ে জোর করে তার গালে দু’টো চুমু খায় ওই যুবক। কিশোরী পুরো ঘটনাটি তার পরিবারকে জানায়। এরপরেই গ্রামের পঞ্চায়েতের বিচার বসে। সেখানে ঠিক হয়, ক্ষতিপূরণ হিসাবে ২০ হাজার রুপি দিতে হবে ইরশাদকে। সেই প্রস্তাবে রাজিও হয়েছিল ইরশাদের পরিবার। কিন্তু বেঁকে বসেন ওই কিশোরী।

পঞ্চায়েতের কাছে ওই কিশোরী দাবি করেন, এই ঘটনার পর তাকে আর কেউ বিয়ে করতে চাইবে না। সামাজিক বয়কটের মুখেও পড়তে হতে পারে। ফলে ক্ষতিপূরণে নয়, বিয়ে করতে হবে মুহাম্মদকে। কিশোরীর এই প্রস্তাব মানতে চায়নি মুহাম্মদের পরিবার। এরপরেই পুলিশের দ্বারস্থ হয় ওই কিশোরীর পরিবার। যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করা হয় ইরশাদের বিরুদ্ধে। পুলিশের তরফ থেকে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেয়া হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত