আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আইনস্টাইন-হকিংকে হারিয়ে দিল ১২ বছরের কিশোরী

আইনস্টাইন-হকিংকে হারিয়ে দিল ১২ বছরের কিশোরী

১২ বছরের কিশোরী। কিন্তু বুদ্ধিমত্তায় সে পেছনে ফেলেছে অ্যালবার্ট আইনস্টাইন ও স্টিফেন হকিংয়ের মতো বিশ্বখ্যাত বিজ্ঞানীদের।

নাম তার রাজগৌরি পাওয়ার। ভারতীয় বংশোদ্ভূত এই কিশোরী ব্রিটেনের মেনসা আইকিউ টেস্টে পেয়েছেন ১৬২ পয়েন্ট, যা আইনস্টাইন-হকিংয়ের আইকিউয়ের চেয়েও দুই পয়েন্ট বেশি।

গত মাসে ব্রিটেনের ম্যানচেস্টার থেকে মেনসা বুদ্ধিমত্তার পরীক্ষায় অংশ নেয় রাজগৌরি। সারা বিশ্ব থেকে ২০ হাজার প্রতিযোগী অংশ নিয়েছিল এই পরীক্ষায়। মেধার বিচারে সবাইকে টপকে শীর্ষস্থান পেয়েছে রাজগৌরি।

নিয়ম অনুযায়ী পরীক্ষায় কোনো প্রতিযোগী ১৪০ পেলেই সে ‘জিনিয়াস’। ১৬২ পেয়ে রাজগৌরি অনায়াসেই সে মানদণ্ড পেরিয়ে যায়। এখন সে মেনসা আইকিউ সোসাইটির সদস্য হতে পারবে।

পরীক্ষার পর রাজগৌরি জানায়, সে নার্ভাস হয়ে গিয়েছিল। এ প্রসঙ্গে রাজগৌরি বলে, ‘আমি শুরুতে কিছুটা নার্ভাস ছিলাম। এটি চমৎকার একটি পরীক্ষা। আমি খুবই খুশি যে পরীক্ষায় বেশ ভালো করতে পেরেছি।’

ভারতীয় এই কিশোরী থাকে ব্রিটেনের চেশায়ার কাউন্টিতে। ব্রিটেনের অ্যালট্রিনচাম গ্রামার স্কুলের ছাত্রী রাজগৌরি ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়তে আগ্রহী। তবে পদার্থবিদ্যা, মহাকাশবিদ্যা ও পরিবেশ বিষয়েও আগ্রহ রয়েছে তার। পড়ালেখার বাইরে সাঁতার কাটা, নেট বল ও দাবা খেলা পছন্দ।

রাজগৌরির বাবা ড. সুরজকুমার পাওয়ার ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক। তিনি বলেন, ‘শিক্ষকদের চমৎকার তত্ত্বাবধানে আমার মেয়ে এই সাফল্য পেয়েছে। এ জন্য আমি গর্বিত।’

প্রসঙ্গত, মেনসা ব্রিটেনের একটি বুদ্ধিমত্তা যাচাইয়ের পরীক্ষা। ১৮ বছরের কম এবং সাড়ে ১০ বছরের বেশি বয়সের যে কেউ এ পরীক্ষায় অংশ নিতে পারে। এর কোনো পাঠ্যক্রম নেই। প্রথমে সহজ প্রশ্ন দিয়ে শুরু হয় পরীক্ষা। ধীরে ধীরে প্রশ্ন কঠিন হতে থাকে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পারাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারো দক্ষতা যাচাই হয়ে যায় নির্ধারিত সময়ের মধ্যে সঠিক উত্তর প্রদানের মাধ্যমে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত