আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

এফবিআই প্রধান কোমিকে বরখাস্ত করেছেন ট্রাম্প

এফবিআই প্রধান কোমিকে বরখাস্ত করেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসি জানিয়েছে, অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের সুপারিশের ভিত্তিতে ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছেন।

হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এফবিআইয়ের পরিচালকের পদ থেকে জেমস কোমিকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল হ্যাকড হওয়ার ঘটনা তদন্তে ভূমিকার কারণে কোমিকে বরখাস্ত করা হয়েছে।

ডেমোক্র্যাটরা কোমিকে সরিয়ে দেওয়ার পেছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তাদের দাবি, নির্বাচনের সময় ট্রাম্পের প্রচারে রাশিয়ার যোগসাজশের অভিযোগ তদন্ত করছিল এফবিআই। এ কারণেই কোমিকে বরখাস্ত করা হয়েছে।

কিন্তু গত সপ্তাহে কংগ্রেসে হিলারি ক্লিনটনের ই-মেইলের বিষয়ে ভুল তথ্য দিয়েছেন কোমি—এমন অভিযোগ ওঠে। এরপরই তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত এসেছে বলে মনে করা হচ্ছে।

বরখাস্তের বিষয়ে কোমিকে দেওয়া চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের সুপারিশের সঙ্গে একমত হয়েছেন। সেই সুপারিশ হলো, ‘আপনি (কোমি) আর পরিচালক হিসেবে এফবিআইকে কার্যকরভাবে নেতৃত্ব দেওয়ার যোগ্য নন।’

জেফ সেশনস বলেছেন, ডিপার্টমেন্ট অব জাস্টিস সর্বোচ্চ পর্যায়ের শৃঙ্খলা, সততা ও আইনের শাসন নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ। এ কারণে ওই পদে নতুন মুখ প্রয়োজন।

এদিকে কোমি যখন বরখাস্তের বিষয়টি জানতে পারেন, তখন তিনি লস অ্যাঞ্জেলেসে সহকর্মীদের এক সভায় বক্তব্য দিচ্ছিলেন।

কোমির পরিবর্তে কে দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে নতুন মুখের খোঁজে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস ।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত