আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পাকিস্তান সিনেটের গাড়ি বহরে হামলা: নিহত ২৫

পাকিস্তান সিনেটের গাড়ি বহরে হামলা: নিহত ২৫

পাকিস্তানের সিনেটের ডেপুটি চেয়ারম্যান মাওলানা গাফুর হায়দারির গাড়ি বহরে শুক্রবার শক্তিশালী বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মাওলানা হায়দারিও আছেন। তবে খুবই সামান্য আঘাত পেয়েছেন তিনি।

বেলুচিস্তান প্রদেশের মাসতুং জেলায় পাক সিনেটের ডেপুটি চেয়ারম্যানের গাড়ি লক্ষ্য এ ন্যাক্কারজনক হামলা চালানো হয়। জুম্মার নামাজ শেষে একটি মসজিদ অতিক্রম করার সময়ে জমিয়তে উলেমা ইসলাম-ফজল বা জেইউআই-এফ) নেতার গাড়ি বহরকে লক্ষ্য এ হামলা চালানো হয়।

বেলুচিস্তানের রাজধানী কোয়েটার ৫০ কিলোমিটার দূরে অবস্থিত মাসতুং’য়ের সরকারি হাসপাতালের এক চিকিৎসক বলেছেন, তারা ২০ লাশ গ্রহণ করেছেন।

এদিকে  মাসতুং’য়ের পুলিশ সূত্র থেকে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে আত্মঘাতী হামলা চালানো হয়েছিল। সন্দেহভাজন এক আত্মঘাতী হামলাকারী মাওলানা হায়দারির গাড়ি বহরে হামলা করেছিল।

অবশ্য পুলিশে আরেক সূত্র বলেছে, বিস্ফোরণে প্রকৃতি তাৎক্ষণিক ভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। আত্মঘাতী নাকি পেতে রাখা বোমা দিয়ে হামলা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায় নি। অবশ্য হামলার সময়ে মাওলানা হায়দারি গাড়িতে ছিলেন না এবং তিনি খুবই সামান্য আঘাত পেয়েছেন।

মাওলানা হায়দারি একটি বেসরকারি টিভি চ্যানেলকে বলেছেন, আঘাত পেলেও নিরাপদে আছি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত