আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মিয়ানমারে সংহিসতা উস্কে দেওয়ায় ৭ বৌদ্ধের বিরুদ্ধে পরোয়ানা

মিয়ানমারে সংহিসতা উস্কে দেওয়ায় ৭ বৌদ্ধের বিরুদ্ধে পরোয়ানা

স্থানীয় মুসলমানদের সঙ্গে মারামারি জের ধরে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে মিয়ানমারে দুই বৌদ্ধ ধর্মগুরুসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি রেঙ্গুনের মিনগালার তাউং নাইয়ান্ত এলাকায় বুধবার কয়েকজন বৌদ্ধ ধর্মগুরুর নেতৃত্বে মুসলমানদের ওপর হামলা চালায়। তাদের দাবি, অবৈধ রোহিঙ্গাদের খোঁজে সেখানে তারা অভিযান চালিয়েছিল। খবর পেয়ে পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে সতর্কতামূলক গুলি ছোঁড়ে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন বৌদ্ধ ধর্মগুরু রয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে ইসলামিক উৎসব নিষিদ্ধের দাবিতে রেঙ্গুনে বিক্ষোভ করেছে চরমপন্থী বৌদ্ধরা। অতি সম্প্রতি মসজিদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এই অজুহাতে সেখানকার দুটি স্কুল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মিয়ানমারে প্রায় দশ লাখ রোহিঙ্গা রয়েছে। তবে দেশটির সরকার তাদের মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকার করে না। দেশের ভেতরেই রোহিঙ্গাদের কোথাও যেতে হলে সরকারের কাছ থেকে বিশেষ পাস সংগ্রহ করতে হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত