আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আবারও সাইবার হামলার আশঙ্কা!

আবারও সাইবার হামলার আশঙ্কা!

শুক্রবার বিশ্বজুড়ে বড় ধরনের সাইবার হামলার পর শিগগিরই আরও একটি বড় ধরনের সাইবার হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শুক্রবারের সেই সাইবার হামলার শিকার হয় এক লাখ পঁচিশ হাজারেরও বেশি কম্পিউটার সিস্টেম।

'ম্যালওয়ের টেক' ছদ্মনামে পরিচিত যুক্তরাজ্যের একজন নিরাপত্তা গবেষক, যিনি কম্পিউটারে 'র‌্যানসমওয়্যার' মোকাবেলায় অদ্ভুতভাবে সাহায্য করেছেন, তিনি সতর্ক করে দিয়ে বলেছেন ‘আরও একটি সাইবার হামলা আসন্ন...খুব সম্ভবত সোমবার।’

বিবিসির খবরে বলা হয়, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য, চীন, ইতালি, রাশিয়াসহ বিশ্বের অন্তত একশো দেশে শুক্রবার ওই সাইবার হামলা হয়, ওসব দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে 'র‍্যানসমওয়্যার' ছড়িয়ে পড়ে যা কম্পিউটার ব্যবহারকারীর ফাইল নিয়ন্ত্রণে নিয়ে নেয়। কম্পিউটারের নিয়ন্ত্রণ ফিরে পেতে ডিজিটাল মুদ্রা 'বিট কয়েনের' মাধ্যমে ৩০০ ডলার করে চাওয়া হয়।

অনেক দেশের স্বাস্থ্য, টেলিকম বা যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ খাত এই হামলার শিকার হয়।

বিশেষ করে বড় ধরনের হামলার মুখে পড়ে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস। দেশটির হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা বন্ধ রাখতে হয়। ন্যাশনাল হেলথ সার্ভিসের অন্তত ৪৮টি সিস্টেম এই হামলার শিকার হয়।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড শনিবার বলেছেন ন্যাশনাল হেলথ সার্ভিসের ছয়টি সিস্টেম তারা পুনরুদ্ধার করতে পেরেছেন কিন্তু কম্পিউটারকে ভাইরাসমুক্ত রাখার জন্য আরও অনেক কিছু করার আছে বলে উল্লেখ করেন তিনি।

স্পেনের টেলিকম ও জ্বালানি কোম্পানি, যুক্তরাষ্ট্রের ডেলিভারি কোম্পানি ফেডএক্সও এই সাইবার হামলার শিকার হয়েছে।

''র‍্যানসমওয়্যার' হচ্ছে এমন এক ধরনের ম্যালওয়ার বা ভাইরাস, যা কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ব্যবহারকারীকে প্রবেশে বাধা দেয়। অনেক সময় হার্ডডিস্কের অংশ বা ফাইল পাসওয়ার্ড দিয়ে অবোধ্য করে ফেলে। পরে ওই কম্পিউটারের নিয়ন্ত্রণ ফেরত দেয়ার জন্য মুক্তিপণ বা অর্থ দাবি করা হয়। 'ট্রোজান ভাইরাসের' মতো এ ধরনের ম্যালওয়ার এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে।

'ওয়ানাক্রাই' এবং 'ভ্যারিয়্যান্ট' নামের র‍্যানসমওয়্যারের শিকার হওয়া কয়েকটি কম্পিউটারের তথ্য বিশ্লেষণ করে বিবিসি দেখেছে- হ্যাকারদের যেসব অ্যাকাউন্টে অর্থ জমা দিত বলা হয়েছে তাতে অন্তত ২২ হাজার আশি পাউন্ড জমা পড়েছে।

'ম্যালওয়ের টেক' ছদ্মনামের যুক্তরাজ্যের একজন নিরাপত্তা গবেষক যিনি অনাকাঙ্খিতভাবে ওই সাইবার হামলা আটক দিয়ে 'অদ্ভুত নায়ক' হয়ে উঠেছেন। মাত্র ৮ পাউন্ড খরচ করে বিশ্বব্যাপী ওই সাইবার হামলা আটক দেন তিনি।

তবে র‍্যানসমওয়্যার হামলার বিস্তৃতি আটকানো সম্ভব হলেও যেসব কম্পিউটার ও নেটওয়ার্ক ভাইরাসে আক্রান্ত হয়েছে, তা পুনরুদ্ধার করা সম্ভব হয়নি।

২২ বছর বয়সী ওই ব্যক্তি বিবিসিকে বলেছেন – ‘খুব তাড়াতাড়ি সবাইকে তাদের কম্পিউটার সিস্টেমের 'সিকিউরিটি প্যাচ' করে নেওয়া প্রয়োজন’।

‘এই হামলাতো ঠেকানো গেল। কিন্তু আরেকটা সাইবার হামলা আসন্ন এবং খুব সম্ভবত ওটা আমরা ঠেকাতে পারবো না। এটার সাথে বিশাল পরিমাণে অর্থ জড়িত। তারা যে এমনটা করবে না তারও কোনো কারণ নেই। কোড পরিবর্তন করে আবারো হামলা চালানো হ্যাকারদের কাছে খুব একটা কষ্টকর কাজ হবে না।’ -বলছিলেন তিনি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত