আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

লাদেনের মৃত্যুর ‘প্রতিশোধ’ চান ছেলে : এফবিআই

লাদেনের মৃত্যুর ‘প্রতিশোধ’ চান ছেলে : এফবিআই

বাবার হাতে তৈরি জঙ্গি গোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি তিনি। বাবাকে হত্যার ‘প্রতিশোধও’ নিতে চান। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের এক প্রাক্তন অফিসারের দাবি, এ ভাবেই নিজেকে ‘তৈরি’ করছেন ২৮ বছর বয়সি হামজা। ওসামা বিন লাদেনের ছেলে।

৯/১১-র পরে আল কায়দা নিয়ে তদন্তের মুখ্য দায়িত্বে ছিলেন এফবিআইয়ের প্রাক্তন এই অফিসার আলি সুফান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পাকিস্তানের অ্যাবটাবাদে অভিযানের পরে লাদেনের ডেরা থেকে বেশ কিছু ব্যক্তিগত চিঠিপত্র উদ্ধার করেছিল মার্কিন নেভি সিল। সেই চিঠি থেকেই লাদেনের এক ছেলে, হামজার কথা জানতে পেরেছিলেন তারা। বিল লাদেনকে মারার সময়ে, ২০১১ সালে, যার বয়স ছিল ২২।

উদ্ধার হওয়া চিঠি ও অন্যান্য নথি সম্প্রতি প্রকাশ করেছে এফবিআই। 

লাদেনকে লেখা হামজার চিঠিগুলির বয়ান থেকেই স্পষ্ট, বাবার প্রতি বরাবরই অনুরক্ত ছিলেন তিনি। লাদেন পাকিস্তানে গা ঢাকা দিয়ে থাকার আগেও বেশ কয়েক বছর বাবার সঙ্গে দেখা হয়নি হামজার। কিন্তু চিঠিতে হামজা লিখেছেন, ‘‘আপনার চাউনি, হাসি, আমাকে বলা প্রত্যেকটা শব্দ মনে গেঁথে রয়েছে।’’

আর একটি চিঠিতে হামজা লিখেছেন, ‘‘আমি নিজেকে ইস্পাত-কঠিন করে গড়ে তুলেছি। আল্লাকে পেতেই জিহাদের এই পথ— তার জন্যই আমাদের বেঁচে থাকা।’’

 সুফানের দাবি, তরুণ হামজা নেতৃত্ব দেয়ার ক্ষমতা রাখেন। তার বয়স যখন অনেকটাই কম, ছোট্ট সেই কিশোর হামজার মুখ আল কায়দার প্রচার-ভিডিওয়, পোস্টারে ব্যবহার করা হতো। হামজার হাতে ধরা থাকত বন্দুকও। এই জানুয়ারিতেই আমেরিকা তাঁকে ‘বিশেষ ভাবে চিহ্নিত আন্তর্জাতিক জঙ্গি’ বলেছে। তাঁর বাবাকে একই তকমা দিয়েছিল মার্কিন প্রশাসন।

গত দু’বছরে হামজার কণ্ঠে চারটি অডিও বার্তা প্রকাশিত হয়েছে।  ওসামার কণ্ঠস্বরের সঙ্গেও এই ছেলের যথেষ্ট মিল রয়েছে, বলছেন মার্কিন গোয়েন্দারা। এমনকী, সম্প্রতি একটি ভিডিওয় হামজা এমন সব বাক্য-শব্দ ব্যবহার করে কথা বলেছেন, যা ছত্রে ছত্রে আল কায়দার প্রাক্তন প্রধানকেই মনে করাচ্ছে। সুফানের বক্তব্য, ‘‘আমেরিকাকে স্পষ্ট হুমকি দিয়েছেন হামজা। বলেছেন, ‘মার্কিন নাগরিকরা শুনুন, আমরা আসছি। আপনারা বুঝতে পারবেন। ইরাক, আফগানিস্তান আর আমার বাবাকে নিয়ে আপনারা যা করেছেন, তার প্রতিশোধ আমরা নেবই। স্পষ্ট বোঝা যাচ্ছে, বদলা নিতে নিজেকে তৈরি করছেন লাদেন-পুত্র!’’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত