আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। রোববার সকালে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইওনহাপ।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন শপথ গ্রহণ করার কয়েকদিনের মধ্যে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পিয়ংইয়ং।

ইওনহাপ জানিয়েছে, রাজধানী পিয়ংইয়ং থেকে উত্তর-পশ্চিমে অবস্থিত কুসং শহরের কাছাকাছি একটি স্থান থেকে সকালে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে পড়েছে।

টোকিও জানিয়েছে, উত্তর কোরিয়া থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি ৩০ মিনিট ধরে আকাশে ওড়ার পর দেশটির উত্তর উপকূল ও জাপানের মধ্যবর্তী স্থানে সাগরে পতিত হয়েছে।

এ ঘটনার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি সভা আহ্বান করেছেন এবং এর নিন্দা জানিয়েছেন।

প্রেসিডেন্টের মুখপাত্র বলেছেন, ‘প্রেসিডেন্ট বলেছেন দক্ষিণ কোরিয়া এখনও উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপের সম্ভাবনার সুযোগ রাখতে চায়। তবে এটি কেবল তখনই সম্ভব হবে যখন উত্তর কোরিয়া তাদের আচরণে পরিবর্তন আনবে।’

জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে পিয়ংইয়ং এ পর্যন্ত অন্তত পাঁচটি পরমাণু পরীক্ষা চালিয়েছে এবং  দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে।

চলতি বছরেই উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো পর যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির উত্তেজনা বাড়তে শুরু করেছে। এছাড়া ঘনিষ্ঠ মিত্র চীনের সতর্কবানী উপেক্ষা করেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত