আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কিছু শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি উত্তর কোরিয়া

কিছু শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি উত্তর কোরিয়া

উপযুক্ত শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে উত্তর কোরিয়া। গতকাল উত্তর কোরিয়ার এক জ্যেষ্ঠ কূটনীতিক এই মন্তব্য করেছেন। দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়ুনহাপ এই তথ্য জানিয়েছে। উত্তর কোরীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তরাষ্ট্র-বিষয়ক মহাপরিচালক চয় সোন হুই বেইজিংয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেছেন। তিনি বলেন, যদি শর্ত সাপেক্ষ হয় তাহলে আমরা আলোচনায় বসব।


দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন-এর সঙ্গে আলোচনায় উত্তর কোরিয়া প্রস্তুত কি-না জানতে চাইলে তিনি বলেন, আমরা বিষয়টি ভেবে দেখব।


পারমাণবিক পরীক্ষা চালানোর জন্য উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক চাপ আরও বৃদ্ধি করার আহ্বানের মধ্যে উত্তর কোরীয় কূটনীতিক এই মন্তব্য করেছেন। কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে সতর্ক করে বলেছিলেন, বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা রয়েছে। তবে তিনি উত্তর কোরিয়া সংকট মোকাবেলায় কূটনৈতিক পথকে বেছে নেবেন।


এরপর ট্রাম্প জানিয়েছিলেন, উত্তর কোরীয় নেতা কিম জং উন-এর সঙ্গে সাক্ষাৎ হলে তিনি সম্মানীত বোধ করবেন। 


সূত্র: রয়টার্স।

 

শেয়ার করুন

পাঠকের মতামত