আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ট্রাম্পের সৌদি সফর নিয়ে ভয়ঙ্কর সব পরিকল্পনা ফাঁস

ট্রাম্পের সৌদি সফর নিয়ে ভয়ঙ্কর সব পরিকল্পনা ফাঁস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২৩ মে সৌদি আরব সফরে যাচ্ছেন। রিয়াদে অনুষ্ঠেয় আরব ও অন্যান্য মুসলিম দেশগুলোর শীর্ষ নেতাদের নিয়ে অনুষ্ঠেয় সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প অংশ নিবেন। সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজের আমন্ত্রণে সাড়া দিয়ে ১৭টি মুসলিম দেশের শীর্ষ নেতাদের সম্মেলনে যোগ তিতে মার্কিন প্রেসিডেন্ট রিয়াদে আসবেন।

এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ  এক সংবাদ সম্মেলনে বলেছেন, দখলদার ইসরাইলের ষড়যন্ত্রের অংশ হিসাবে রিয়াদে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, দখলদার ইসরাইলের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ কারণে ইসরাইল নিজে সামনে না এসে মুসলিম দেশগুলোর শীর্ষ নেতা ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের আয়োজন করেছে এবং পেছন থেকে কলকাঠি নাড়ছে ইসরাইল।

তবে, প্রেসিডেন্ট ট্রাম্পের রিয়াদ সফরের আগে তার কিছু উদ্দেশ্যের কথা ফাঁস হয়ে গেছে। বলা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রাজার সঙ্গে দশ হাজার কোটি ডলার মূল্যের সবচেয়ে বড় সামরিক চুক্তিতে সই করবেন। এ ছাড়া, জর্দানে আমেরিকার অন্যতম বৃহৎ স্থায়ী সামরিক ঘাঁটি নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। সিরিয়ায় মোতায়েন করা হবে এক লাখ মার্কিন সেনা। আর এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য সমস্ত খরচ বহন করবে সৌদি আরব। যদিও সৌদি আরব বহু বছর আগে থেকেই আমেরিকার জন্য দুধের গাভীতে পরিণত হয়েছে যেখানে একতরফাভাবে কেবল মার্কিন স্বার্থই রক্ষা পাচ্ছে সৌদি আরবের কোনো লাভ হচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেছেন, সৌদি  আরবের সঙ্গে আমেরিকার সামরিক চুক্তির পরিমাণ ৩০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকে মনে করছেন, সৌদি আরবের কাছে আমেরিকার এতো বিশাল পরিমাণ অস্ত্র বিক্রির ঘটনা ইসরাইলের জন্য বিপদ হতে পারে। কিন্তু এসব  উদ্বেগ দূর করে দিয়ে সৌদি কর্মকর্তারা দখলদার ইসরাইলকে এ নিশ্চয়তা দিয়েছেন যে, এসব অস্ত্র কখনই ইসরাইলের বিরুদ্ধে ব্যবহার হবে না।

মার্কিন  প্রেসিডেন্ট ট্রাম্পের সৌদি আরব সফরের আরেকটি উদ্দেশ্য হচ্ছে, ইয়েমেনকে উত্তর ও দক্ষিণ এই দুইভাগে ভাগ করার জন্য সৌদি পরিকল্পনার প্রতি মুসলিম দেশগুলোর সমর্থন আদায় করা।

বিশ্লেষকরা বলছেন, কৌশলগত ওই অঞ্চলে সৌদি আরবের এ পরিকল্পনা অত্যন্ত বিপদজনক। কারণ এর উদ্দেশ্য হচ্ছে গুরুত্বপূর্ণ বাব আল মান্দাব প্রণালীর ওপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এ সংক্রান্ত এক প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং সৌদি প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে বিশ্বের সবচেয়ে বিপদজনক ব্যক্তি হিসাবে বর্ণনা করেছে।

বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যায়, আমেরিকা, সৌদি আরব ও ইসরাইল এবং আরো কয়েকটি আরব দেশের মধ্যে আর্থ-রাজনৈতিক ও সামরিক সম্পর্কের ক্ষেত্রে নয়া অধ্যায়ের সূচনা হয়েছে। সব মিলিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সৌদি আরব সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা যায়, ভূ-রাজনৈতিক ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধন করাই এ অঞ্চলে আমেরিকার প্রধান উদ্দেশ্য।

সৌদি আরবের কাছে শুধু অস্ত্র বিক্রি করেই আমেরিকা লাভবান হচ্ছে না এবং আমেরিকার নানা ষড়যন্ত্র বাস্তবায়নেও এসব অস্ত্র ব্যবহার করা হবে। অর্থাৎ সব দিক দিয়েই আমেরিকা লাভবান হবে। সৌদি আরব বর্তমানে সমগ্র মধ্যপ্রাচ্যের ওপর একক কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে। আর এ লক্ষে তারা যে কোন অন্যায় ও অযৌক্তিক কাজ করতে দ্বিধা করবে না।         


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত