আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রাশিয়াকে গোপন তথ্য দেওয়ার পক্ষে ট্রাম্পের সাফাই

রাশিয়াকে গোপন তথ্য দেওয়ার পক্ষে ট্রাম্পের সাফাই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে গোপন তথ্য বিনিময়ের বিষয়ে নিজের পক্ষে দ্ব্যর্থহীন ভাষায় সাফাই গাইলেন।

রাশিয়ার সঙ্গে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য বিনিময়ের অভিযোগ ওঠার পর ট্রাম্প বললেন, এ বিষয়ে তার ‘নিরঙ্কুশ অধিকার’ রয়েছে।

বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

এক টুইটে ট্রাম্প দাবি করেছেন, ‘সন্ত্রাসবাদ ও বিমানসংস্থার নিরাপত্তাবিষয়ক ঘটনা’ তিনি রাশিয়ার সঙ্গে শেয়ার করেছেন এবং তিনি চাইছিলেন কথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে রাশিয়া আরো শক্তিশালী ভূমিক গ্রহণ করুক।

গত সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ওভাল অফিসে বৈঠক করেন ট্রাম্প। মার্কিন গণমাধ্যমে বলা হয়, ট্রাম্প এমন সব বিষয় বিনিময় করেছেন, যা করাতে তার অনুমোদন নেই।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে এই টুইটে ট্রাম্প বলেছেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমি (হোয়াইট হাউসে নির্ধারিত বৈঠকে) রাশিয়ার সঙ্গে তথ্য বিনিময় করতে চেয়েছি, যা করায় আমার যথার্থ অধিকার রয়েছে, সেসব ছিল সন্ত্রাসবাদ ও এয়ারলাইনের নিরাপত্তাবিষয়ক তথ্য।’

তিনি আরো বলেন, ‘মানবিক কারণে, সেইসঙ্গে আমি চাই আইএস ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাশিয়া আরো বড় পদক্ষেপ নিক।’

ওয়াশিংটন পোস্টের এক খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প নিঃসংশয়ে ধারণা করেন, বিমানে আইএস সদস্যরা ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করে থাকে। এ নিয়ে তথ্য বিনিমিয় প্রেসিডেন্টের জন্য অবৈধ নয়।

কিন্তু ট্রাম্পের এ পদক্ষেপ ডেমোক্র্যাট শিবির থেকে ব্যাপক সমালোচিত হচ্ছে এবং ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা এ বিষয়ে তার কাছে ব্যাখ্যা চেয়েছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত