আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নাতিকে নিয়ে রেকর্ড গড়লেন ১০১ বছরের বৃদ্ধ

নাতিকে নিয়ে রেকর্ড গড়লেন ১০১ বছরের বৃদ্ধ

কাজের জন্য বয়স যে কোনো বাধা নয় তা আবারো প্রমাণ করলেন বৃটিশ এক প্রবীণ নাগরিক। মাত্র ৩৮ দিন আগে ১০১ বছরে পা দিয়েছেন প্রবীণ বৃটিশ যোদ্ধা ভের্দুন হায়েজ। আর জীবনের এই সময়ে এসে এক নতুন রেকর্ড গড়লেন মিস্টার হায়েজ। আপাতত তিনিই বিশ্বের প্রবীণতম স্কাইডাইভার। 
 
বয়স কে তোয়াক্কা না করেই এই গ্রেট গ্র্যান্ড পা ১৫ হাজার ফুট উচ্চতায় প্লেন থেকে ঝাঁপ মারলেন সোজা দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের ডেভনের একটি বিমানাঙ্গনে। সঙ্গে ছিলেন পরিবারের ১০ জন সদস্য। দাদুর এই ডাইভিং-এসব থেকে কনিষ্ঠতম সদস্য ছিলেন তারই নাতি স্ট্যানলি। যার বয়স ১৬ বছর মাত্র।
 
বহু দিন ধরেই এই যাত্রার জন্য উৎসুক ছিলেন মিস্টার হায়েজ। বয়স যখন ৯০ তখন একবার স্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনাও করেছিলেন তিনি। তবে স্ত্রী এখন প্রয়াত। স্বামীর এই কীর্তির দেখার সৌভাগ্য তার হলো না।
 
ভের্দুন হায়েজের এই আকাশ উড়ানের পিছনে রয়েছে এক মহৎ উদ্দেশ্য। ব্রিটিশ সশস্ত্র বাহিনীর জন্য অর্থ সংগ্রহই তার লক্ষ্য। ইতিমধ্যে সে লক্ষ্য পূরণও তিনি করে ফেলেছেন।
 
তবে ভের্দুন হায়েজ একা নন। গত বছরে এই একই কাজ করে একই রেকর্ড করেছিলেন কানাডিয়ান এক ব্যক্তি। তার বয়সও ছিল ১০১। তবে ফারাকটা কয়েকদিনের। যে রেকর্ডটা তিনি ১০১ বছর ৩ দিনে গড়েছিলেন, ভের্দুন হায়েজ ঠিক ১০১ বছর ৩৮ দিনে সেই রেকর্ডটা ভাঙলেন।
 
মিস্টার হায়েজের এই কীর্তিতে বেজায় খুশি রয়্যাল ব্রিটিশ লিওন। রয়্যাল ব্রিটিশ লিওন কর্তৃপক্ষের মতে ‘আমরা ভের্দুনের এই কর্মকাণ্ডের জন্য গর্বিত। সঙ্গে ওর পরিবারের সহায়তা। ব্রিটিশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রজন্মের মধ্যে ভের্দুনের সংগ্রহের ওই টাকা কাজে লাগান হবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত