আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সাত মাসে ট্রাম্প শিবিরের সঙ্গে ১৮ বার গোপন রুশ যোগাযোগ

সাত মাসে ট্রাম্প শিবিরের সঙ্গে ১৮ বার গোপন রুশ যোগাযোগ

গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার শেষ সাত মাসে ডোনাল্ড ট্রাম্পের শিবিরের মাইকেল ফ্লিন ও অন্যান্য উপদেষ্টারা রাশিয়ার কর্মকর্তা ও ক্রেমলিন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অন্তত ১৮ বার গোপনে টেলিফোন ও ইমেইল আদান-প্রদান করেছেন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

রেকর্ডে থাকা আগের গোপন কয়েকটি যোগাযোগ এখন গোয়েন্দা সংস্থা এফবিআই ও কংগ্রেসের তদন্ত কমিটি পর্যালোচনা করছে।

বর্তমান ও সাবেক তিন কর্মকর্তা জানিয়েছেন, আগের ছয়টি গোপন যোগাযোগের মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলায়াক এবং ট্রাম্পের প্রথম নিরাপত্তা উপদেষ্টা ফ্লিনসহ অন্য উপদেষ্টাদের কাছে করা ফোন কল।

চার মার্কিন কর্মকর্তা বলেছেন, ফ্লিন ও রাশিয়ার মার্কিন রাষ্ট্রদূত কিসলায়াকের মধ্যে কথাবার্তা আরও ত্বরান্বিত হয়েছিল ৮ নভেম্বর নির্বাচনের পর। সে সময় তারা দু’জন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে এড়িয়ে ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিনের মধ্যে যোগাযোগের জন্য একটি গোপন চ্যানেল চালু করা নিয়ে কথা বলেছিলেন। সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে দুই পক্ষই বিষয়টি প্রতিকূল বলে বিবেচনা করেছিল।

ফোনকল ও ইমেইলে ১৮ বার যোগাযোগ হয়েছিল ২০১৬ সালের এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে।  জানুয়ারিতে মার্কিন নির্বাচন রুশ হ্যাকারদের কবলে পড়েছিল বলে উপসংহার টেনেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। ওই হ্যাকিংয়ের কারণেই ভোট ট্রাম্পের হিলারি ক্লিনটন ট্রাম্পের কাছে হেরে যান বলে অভিযোগ রয়েছে।

রয়টার্সকে ট্রাম্প শিবির এবং রাশিয়ার মধ্যে গোপন যোগাযোগের তথ্য দেওয়া কর্মকর্তারা অবশ্য বলেছেন, এ পর্যন্ত ওই যোগাযোগগুলো খতিয়ে দেখে দু’পক্ষের মধ্যে কোনও অন্যায় বা আঁতাতের প্রমাণ পাওয়া যায়নি। তবে গোপন যোগাযোগের বিষয়টি প্রকাশ পাওয়ায় ২০১৬ সালের নির্বাচনের সময় রুশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পূর্ণ তথ্য এফবিআই ও কংগ্রেসকে দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সহযোগীদের ওপর চাপ বাড়তে পারে।

গোপন এসব যোগাযোগের ব্যাপারে হোয়াইট হাউজ কোনও মন্তব্য করেনি। মাইকেল ফ্লিনের আইনজীবীও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তাও এ ব্যাপারে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত