আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ভুল তথ্য দেওয়ায় ফেসবুককে ১১ কোটি ডলার জরিমানা

ভুল তথ্য দেওয়ায় ফেসবুককে ১১ কোটি ডলার জরিমানা

ইউরোপিয়ান ইউনিয়ন সোশ্যাল মিডিয়া জগতের প্রধানতম কোম্পানি ফেসবুককে ১১ কোটি ইউরো (১২ কোটি ডলার) জরিমানা করেছে।

অভিযোগ আছে, ২০১৪ সালের শেষ দিকে হোয়াটস-আপ অধিগ্রহণের সময় ফেসবুক মিথ্যা তথ্য দিয়েছিল।

২০১৪ সালে কমিশনের নিয়ন্ত্রকরা ১৯ বিলিয়ন ডলারের হোয়াটস-আপ অধিগ্রহণের চুক্তিটি অনুমোদন করেন। এ সময় ফেসবুক জানায়, তারা তাদের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ও হোয়াটস-আপ ব্যবহারকারীদের অ্যাকাউন্টের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সংযোগ স্থাপন করতে সক্ষম নয়। কিন্ত ২০১৬ সালে তার সেবা ও নিরাপত্তা নীতির উন্নতি করার পর জানায়, হোয়াটস-আপ ব্যবহারকারীদের ফোন নম্বর থেকে ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্টে ঢোকা সম্ভব হতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের তদন্ত শুরু হলে বেরিয়ে আসে, এ সম্ভাবনা ২০১৪ সালেও ছিল এবং ফেসবুকের তথ্য মিথ্যা।

জরিমানার সময় ইউরোপিয়ান কম্পিটিশন কমিশন বলে, কর্পোরেট মার্জারের সময় সঠিক তথ্য প্রদান কোম্পানিগুলোর আইনি বাধ্যবাধকতা। অন্যদিকে, ফেসবুক বলেছে, ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত।

অবশ্য কমিশন ও ফেসবুক দুই পক্ষই জানিয়েছে, এতে অধিগ্রহণের ব্যাপারটিতে কোনো প্রভাব পড়বে না।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত