আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইরানের প্রেসিডেন্ট হিসেবে ফের জয়ী রুহানি

ইরানের প্রেসিডেন্ট হিসেবে ফের জয়ী রুহানি

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ফের জয়ী হয়েছেন হাসান রুহানি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এব্রাহিম রাইসিকে হারিয়ে তিনি জয়লাভ করেছেন। চার কোটি ভোটের মধ্যে রুহানি পেয়েছেন দুই কোটি ৩০ লাখ ভোট। এ নিয়ে তিনি দ্বিতীয় দফায় চার বছর মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাইসি ইতোমধ্যেই নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন। রুহানির সমর্থকদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে প্রচারণা চালানোর অভিযোগ এনেছেন তিনি। দেশটির নির্বাচনী বিধি অনুযায়ী ভোটদানকালে কোনরকম প্রচারণা চালানো বেআইনি। দেশটির রাষ্ট্রীয় টিভিতে রুহানিকে বিজয়ের জন্য অভিনন্দন জানানো হয়েছে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল রেজা রাহমানি বলেছেন, রাইসি ভোট পেয়েছেন ৩৮.৫ শতাংশ অর্থাৎ এক কোটি ৫৭ লাখ। এই ব্যবধান অনেক কম হওয়ার কারণে দ্বিতীয় দফায় কোনো ভোটগ্রহণের সুযোগ থাকছে না।

ভোট পড়েছে প্রায় ৭০ শতাংশ। এত অপ্রত্যাশিত বিপুল সংখ্যায় মানুষ ভোট দিতে যাওয়ার কারণে সোমবার ভোটগ্রহণের সময়সীমা ৫ ঘণ্টা বাড়ানো হয়েছিল।

নির্বাচনী কর্মকর্তারা বলেছেন, ভোটারদের ‘অনুরোধ’ ও ‘জনগণের বিপুল অংশগ্রহণ’-এর কারণে ভোট গ্রহণের সময় বাড়ানো হয়।

৬৮ বছর বয়স্ক রুহানি মধ্যপন্থী নীতির আলোকে ইরানকে বহির্মুখী করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি তার এই নির্বাচনী সাফল্যের কারণ হিসাবে ২০১৫ সালে আমেরিকা এবং অন্যান্য দেশের সঙ্গে ইরানের সফল একটি পারমাণবিক চুক্তি সম্পাদনের বিষয়টিকে তুলে ধরেছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত